News Flash

  • Home
  • দিনের খবর
  • রাজভবনের সামনে ধর্না নিয়ে নতুন দাবি শুভেন্দুর
Image

রাজভবনের সামনে ধর্না নিয়ে নতুন দাবি শুভেন্দুর

কলকাতা, ৯ অক্টোবর (হি.স.) : সোমবার দুপুরেও রাজভবনের সামনে ধর্নায় অনড় অভিষেক। এমনই এক পরিস্থিতিতে রাজভবনের সামনে ধর্না নিয়ে নতুন দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে এবার শাসকদলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতেই এই পোস্ট বিরোধী দলনেতার?

সামনে লোকসভা ভোট। একদিকে দিল্লি চলো অভিযান চালিয়েছে তৃণমূল। অপরদিকে রাজ্য জুড়ে শাসকদলের ওজনদারদের বাড়িতে অভিযান চালাচ্ছে সিবিআই। মূলত সদ্য কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লিতে প্রতিবাদ কর্মসূচি অভিযান করে এসেছেন অভিষেকরা। যা ঘিরে রীতিমত তুলকালাম হয়েছে। কৃষিভবন থেকে তাঁদের তুলে নিয়ে গিয়ে আটক পর্যন্ত করা হয়েছিল।

এদিকে রাজ্যের বিমানবন্দরে পৌঁছেই অভিষেক বলেছিলেন, ‘এটা তো ট্রেলর, সিনেমা দেখা এখনও বাকি।’ এদিকে রাজপাল দেখা না করা অবধি ধর্না চালিয়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন তিনি। যদিও কলকাতায় ফিরেই আজ বিকেল চারটেয় তৃণমূল কংগ্রেসকে সাক্ষাতের জন্য সময় দিয়েছেন রাজ্যপাল। ঠিক এমনই একটা টানটান লড়াইয়ে ময়দানে এক্স হ্যাণ্ডেলে পোস্ট বিরোধী দলনেতার।

‘২০১৭-র গ্রুপ ডি চাকরিপ্রার্থীরাও রাজভবনের সামনে ধর্নায় বসতে চান। রাজভবনের দক্ষিণ গেটের বাইরে ধর্নায় বসতে চান তাঁরা’। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারকে চিঠি দিয়েছেন তাঁরা, এক্স হ্যান্ডলে পোস্ট শুভেন্দুর। সঙ্গে চিঠিটিও পুক্ত কড়ে দিয়েছেন।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top