News Flash

  • Home
  • দেশ
  • কানে হেডফোন দিয়ে রেললাইনে, ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের
Image

কানে হেডফোন দিয়ে রেললাইনে, ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

মুর্শিদাবাদ, ৯ অক্টোবর (হি.স.) : কানে হেডফোন দিয়ে মাছ ধরতে যাওয়াই কাল। সোমবার আজিমগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় মৃত্য হল যুবকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মুর্শিদাবাদের সুতিতে।

জানা গিয়েছে, ওই যুবকের নাম মিঠুন মহালদার। মুর্শিদাবাদের সুতির খিদিরপুর এলাকার বাসিন্দা তিনি। বয়স ২৮ বছর। সূত্রের খবর, সোমবার সকালে পৌনে এগারোটা নাগাদ রেললাইন পেরিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন ওই যুবক। কানে ছিল হেডফোন। ফলে দ্রুতগতিতে আসা আজিমগঞ্জ এক্সপ্রেসের হর্ন শুনতে পাননি তিনি। যার ফলে ঘটে দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মিঠুনের।

বিষয়টি টের পেয়েই ঘটনাস্থলে জমায়েত করেন স্থানীয়রা। খবর দেওয়া হয় থানায়। তড়িঘড়ি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, হেডফোনের কারণেই এই ঘটনা। যুবকের মৃত্যুর খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

প্রসঙ্গত, কখনও কানে হেডফোন দিয়ে, কখনও আবার রেললাইনে বসে গেম খেলতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন অনেকেই। মৃত্যুর ঘটনাও ঘটেছে। তা সত্ত্বেও সতর্ক হচ্ছে না কেউ। যার পরিণতি একের পর মৃত্যু।

Releated Posts

বাংলা নির্বাচন: সংখ্যালঘু ভোট ভাগ করতে হুমায়ুন কবিরের সঙ্গে বিজেপির ‘১০০০ কোটি টাকার চুক্তি’ অভিযোগ তৃণমূলের

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের দাবি,…

ByByNews Desk Apr 9, 2026

অনুপ্রবেশে ভাটা, কাশ্মীরে হামলা জারি রাখতে একাধিক রাজ্যে নেটওয়ার্ক গড়ছে আইএসআই: গোয়েন্দা সূত্র

নয়াদিল্লি, ৯ এপ্রিল (আইএএনএস): কাশ্মীরে সরাসরি অনুপ্রবেশ কঠিন হয়ে পড়ায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা আন্তঃ-সেবা গোয়েন্দা সংস্থা (আইএসআই) এখন…

ByByNews Desk Apr 9, 2026

‘অশিক্ষিত গুজরাটি’ মন্তব্যে বিতর্ক, দুঃখপ্রকাশ খাড়গের—বললেন, ‘ভুল ব্যাখ্যা করা হচ্ছে’

নয়াদিল্লি, ৮ এপ্রিল (আইএএনএস): কেরালার এক নির্বাচনী সভায় ‘গুজরাটের মানুষ অশিক্ষিত’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে পড়ে কংগ্রেস…

ByByNews Desk Apr 8, 2026

বঙ্গের বিশেষ সংশোধনে ভোটার সংখ্যা কমল প্রথমবার, ২০১১-র পর ভাঙল ঊর্ধ্বমুখী ধারার ধারা

কলকাতা, ৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত পরিসংখ্যানে দেখা গেল, ২০১১…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top