News Flash

  • Home
  • দেশ
  • রাজস্থানের বারেমেরে গাড়ির সঙ্গে ট্রেলারের সংঘর্ষে মৃত ২
Image

রাজস্থানের বারেমেরে গাড়ির সঙ্গে ট্রেলারের সংঘর্ষে মৃত ২

বারমের, ৯ অক্টোবর (হি.স.) : রাজস্থানের বারেমেরে একটি গাড়ির সঙ্গে ট্রেলারের সংঘর্ষে মৃত দুই ভাই।

সোমবার রাজস্থানের বারমেরের ৬৮ নম্বর জাতীয় সড়কে একটি সুইফ্ট গাড়ির সঙ্গে একটি ট্রেলারের ধাক্কা লাগে। পেছন থেকে আসা একটি স্করপিওটির সঙ্গেও সুইফ্ট গাড়ির ধাক্কা লাগে। ট্রেলারটি সুইফ্টটিকে প্রায় ৩০ ফুট টেনে হিঁচরে নিয়ে যায়। দুর্ঘটনায় সুইফ্টের আরোহী তিনজন গাড়িতেই আটকে পড়েন। দুজনের মৃত্যু হয়। মৃতদের নাম অশোক (২১) ও মনোজ (২২)। তাঁরা সম্পর্কে দুই ভাই। অপরদিকে অশোকের স্ত্রী সন্তোষ গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার সিআই কিষাণ সিং জানিয়েছেন, একটি সুইফ্ট গাড়ি বারমের থেকে ৬৮ নম্বর জাতীয় সড়কের ধোরিমান্নার দিকে আসছিল। বারমের থেকে আসা ট্রেলারটি সামনে থেকে ওভারটেকিং করা সুইফ্ট গাড়ির সঙ্গে ধাক্কা খেলে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top