News Flash

  • Home
  • দেশ
  • মণিপুরে হিংসা থামছেই না : কংগ্রেস
Image

মণিপুরে হিংসা থামছেই না : কংগ্রেস

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.) : কংগ্রেস অভিযোগ করেছে যে মণিপুরে হিংসা থামার নামই নিচ্ছে না। কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয়ই এর জন্য দায়ী।

কংগ্রেস রবিবার এক্স-এ লিখেছে, গত ৫ মাস ধরে মণিপুরে হিংসা জারি রয়েছে। মণিপুরে গত পাঁচ মাসে এই হিংসার কারণে প্রায় ১৭৫ জনের মৃত্যু হয়েছে এবং ১১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। গতকাল শনিবারই মণিপুরে এক মন্ত্রীর বাড়ির কাছে গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে মুখ্যমন্ত্রীর বাড়িতেও হামলার চেষ্টা হয়েছিল। কংগ্রেস আরও লিখেছে যে, সম্প্রতি রাজ্যের রাজ্যপাল অনুসুইয়া বলেছিলেন যে তিনি যদি হিংসার সময় মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের ভূমিকা নিয়ে কিছু বলেন তবে বিতর্ক আরও বেশিরকমভাবে হবে।

উল্লেখ্য, মেইতি সম্প্রদায়কে এসটি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করার দাবির প্রতিবাদে মণিপুরে ৩ মে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন মণিপুর এই সমাবেশের আয়োজন করেছিল। সমাবেশের দরুণ মণিপুরে হিংসা আরও বেশিরকমভাবে ছড়িয়ে পড়েছে বলে কংগ্রেস জানায়।

Releated Posts

আই-প্যাক তল্লাশি বিতর্কে সুপ্রিম কোর্টের মন্তব্য, ‘গণতন্ত্র বিপন্ন হতে পারে’

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): আই-প্যাক অফিসে তল্লাশি ঘিরে বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তীব্র মন্তব্য করল সুপ্রিম…

ByByNews Desk Apr 22, 2026

বিহার সরকারে দুর্নীতি ও আর্থিক বিশৃঙ্খলার অভিযোগ তেজস্বী যাদবের

পাটনা, ২২ এপ্রিল (আইএএনএস): বিহারের শাসক এনডিএ সরকারের বিরুদ্ধে বড়সড় দুর্নীতি ও আর্থিক অপব্যবস্থাপনার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা…

ByByNews Desk Apr 22, 2026

খাড়গের ‘সন্ত্রাসী’ মন্তব্যে ইসিআই-তে বিজেপির অভিযোগ, কড়া পদক্ষেপের দাবি

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘সন্ত্রাসী’ বলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ…

ByByNews Desk Apr 22, 2026

ডিএনএ পরীক্ষায় পিতৃত্ব প্রমাণিত না হওয়ায় শিশুর ভরণপোষণ নাকচ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): ডিএনএ পরীক্ষায় অভিযুক্ত ব্যক্তির পিতৃত্ব প্রমাণিত না হওয়ায় নাবালিকা সন্তানের ভরণপোষণের আবেদন খারিজ করল…

ByByNews Desk Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top