News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গৃহ শিক্ষকের মারে গুরুতর আহত ছাত্র, শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা
Image

গৃহ শিক্ষকের মারে গুরুতর আহত ছাত্র, শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর : গৃহ শিক্ষকের মারে গুরুতর আহত অষ্টম শ্রেণীর এক ছাত্র। বর্তমানে ছাত্রটি গোমতি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রের পরিবারের পক্ষ থেকে ওই গৃহ শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, নতুন বাজার সুকান্ত কলোনী এলাকার বাসিন্দা কৃষ্ণ বণিকের ছেলেকে বাড়িতে গিয়ে পড়াশোনা করায় অরবিন্দ কলোনী এলাকার বাসিন্দা তথা গৃহ শিক্ষক প্রসেনজিৎ দেবনাথ। গত এক বছর যাবত সে কৃষ্ণ বণিকের বাড়িতে গিয়ে উনার ছেলেকে পঠন-পাঠন করাচ্ছে। কিন্তু পরিবারের লোকেদের অভিযোগ গৃহশিক্ষক প্রসেনজিৎ দেবনাথ প্রায় সময় ছাত্রকে মারধর করে। ছাত্রের ওপর গৃহ শিক্ষকের শাসনের বিষয়ে কৃষ্ণ বণিকের পরিবারের লোকেরা তেমন কোন আপত্তি জানাতো না। কিন্তু শনিবার সন্ধ্যায় ওই গৃহশিক্ষক অষ্টম শ্রেণীতে পড়ুয়া ওই নাবালক ছাত্রটিকে প্রচন্ডভাবে মারধর করে বলে অভিযোগ। গৃহ শিক্ষকের মারে ছাত্র এতটাই আহত হয় যে তাকে নতুনবাজার গ্রামীণ হাসপাতালে ভর্তি করাতে হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ওই আহত ছাত্রকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে আহত ছাত্রের পিতা কৃষ্ণ বনিক ওই গৃহ শিক্ষক প্রসেনজিৎ দেবনাথের বিরুদ্ধে স্থানীয় থানায়  মামলা দায়ের করেছে। ওই গৃহ শিক্ষকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি ওই ছাত্রের পরিবারের।

Releated Posts

কাজ না করেই টাকা আত্মসাৎের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে আড়ালিয়া পঞ্চায়েতের গ্রামবাসী

চড়িলাম, ২২ এপ্রিল: ড্রেন ও ব্রিক সলিংয়ের কাজ না করেই বরাদ্দ অর্থ আত্মসাৎ করার অভিযোগে উত্তাল চড়িলাম ব্লকের…

ByByReshmi Debnath Apr 22, 2026

চড়িলামে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে সূর্যমুখীর বাগান, দূরদূরান্ত থেকে লোকজনের ভিড়

চড়িলাম, ২২ এপ্রিল: এক সময়ে শান্ত কৃষি জমি এখন একটি ব্যস্ত পর্যটন কেন্দ্রে হয়েছে। কারণ সেখানকার প্রাণবন্ত সূর্যমুখীর…

ByByReshmi Debnath Apr 22, 2026

নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে গভীর রাতে গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২২ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা রাজ্য জুড়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জন্য শান্তি,…

ByByReshmi Debnath Apr 22, 2026

জোলাইবাড়ীতে পৃথক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই

জোলাইবাড়ী, ২২ এপ্রিল: বুধবার বিকেলে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top