News Flash

  • Home
  • দেশ
  • এশিয়ান গেমসে সেরা পারফরমেন্সের প্রশংসায় প্রধানমন্ত্রী
Image

এশিয়ান গেমসে সেরা পারফরমেন্সের প্রশংসায় প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে সেরা পারফরমেন্সের জন্য খেলোয়াড়দের প্রশংসা করেছেন। এশিয়ান গেমসে ভারতের ১০৭টি পদক জয়, গত ৬০ বছরে ভারতের সেরা পারফরমেন্স। এই পারফরমেন্সের জন্য তিনি খেলোয়াড়দের অটল সংকল্প, নিরলস চিন্তাভাবনা এবং কঠোর পরিশ্রমের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী রবিবার এক্স-এ পোস্ট করে লেখেন, “এশিয়ান গেমসে ভারতের জন্য এটি ঐতিহাসিক জয়। সমগ্র দেশের কাছে অত্যন্ত আনন্দের বিষয় যে আমাদের খেলোয়াড়রা সর্বোচ্চ ১০৭টি পদক জিতেছে, যা গত ৬০ বছরের মধ্যে সেরা পারফরমেন্স। আমাদের খেলোয়াড়দের অটুট দৃঢ়তা, অক্লান্ত ও কঠোর পরিশ্রম দেশকে গর্বিত করেছে। তাদের জয় আমাদের মনে রাখার মতো মুহূর্ত উপহার দিয়েছে, আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে।”
চিনের হানঝাউতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারত এখনও পর্যন্ত তাদের সেরা পারফরমেন্স দিয়েছে। ভারত ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ পেয়ে রেকর্ড গড়েছে। মোট ১০৭টি পেয়ে ভারত এখনও পর্যন্ত চতুর্থ স্থান অর্জন করেছে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top