News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ২৩ নভেম্বর রাজ্য ভিত্তিক ১৭ দফা দাবির ভিত্তিতে কনভেনশন অনুষ্ঠিত করবে সিট্যুর অনুমোদিত শ্রমিক সংগঠনগুলি
Image

আগামী ২৩ নভেম্বর রাজ্য ভিত্তিক ১৭ দফা দাবির ভিত্তিতে কনভেনশন অনুষ্ঠিত করবে সিট্যুর অনুমোদিত শ্রমিক সংগঠনগুলি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর : আগামী ২৩ নভেম্বর আগরতলা শহরে রাজ্যভিত্তিক ১৭ দফা দাবিতে এক কনভেনশনের আয়োজন করা হয়েছে। তারপর আগামী ৪ ডিসেম্বর পার্লামেন্ট অভিযান করা হবে। রবিবার দলিতদের সাংবিধানিক অধিকার রক্ষা ও সামাজিক ন্যায় আন্দোলনকে শক্তিশালী করতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি, ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন, ত্রিপুরা সভা সুন্দর উন্নয়ন সমিতি, ত্রিপুরা চর্ম শিল্পী সমিতি এবং ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির উদ্যোগে  যৌথ কনভেনশনে এ কথা বলেন সংগঠনের নেতা সুধন দাস।
তিনি বলেন দেশের মানুষ চাইছে সংবিধান রক্ষা করার জন্য। কিন্তু এই সরকারের আমলে দলিত অংশের মানুষের বঞ্চনা দিন দিন বাড়ছে।
শিক্ষা, অর্থনীতির সহ সমস্ত ক্ষেত্রে তপশিলি অংশের মানুষের সুযোগ সুবিধা কমিয়ে দিচ্ছে এই সরকার। কারণ কেন্দ্রীয় বাজেটে তাদের জন্য বরাদ্দ কমে গেছে। তাই এ পরিস্থিতিতে তাদের অধিকার আদায়ের জন্য একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি আরো বলেন তপশিলি অংশের মানুষের সুরক্ষার জন্য যে আইন রয়েছে সে আইন পর্যন্ত বন্ধ করে দিতে চাইছে এই সরকার। এর বিরুদ্ধে রাস্তায় নামা ছাড়া আর কোন উপায় নেই বলে জানান তিনি। মেলার মাঠ স্থিত কৃষক সভার হলঘরে আয়োজিত কর্মসূচিতে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা, রতন ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব।

Releated Posts

শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…

ByByReshmi Debnath Jun 15, 2026

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…

ByByReshmi Debnath Jun 15, 2026

ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…

ByByReshmi Debnath Jun 15, 2026

সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা

আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…

ByByReshmi Debnath Jun 15, 2026
Scroll to Top