News Flash

  • Home
  • দেশ
  • দরিদ্রদের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ মোদী সরকার : অনুরাগ ঠাকুর
Image

দরিদ্রদের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ মোদী সরকার : অনুরাগ ঠাকুর

হামিরপুর, ৮ অক্টোবর (হি.স.): দরিদ্রদের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ মোদী সরকার। বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। একইসঙ্গে বিরোধীদের আইএনডিআই জোটের তীব্র নিন্দা করেছেন তিনি। রবিবার হিমাচল প্রদেশের হামিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “নিজেদের দুর্নীতিগ্রস্ত মুখ লুকানোর জায়গা নেই বিরোধীদের, তাই তাঁরা ইউপিএ-র নাম পরিবর্তন করে আইএনডিআই জোট করেছে।”

কংগ্রেস সাংসদ রাহুলকে আক্রমণ করে অনুরাগ বলেন, “রাহুল গান্ধী ওবিসি সম্প্রদায়ের প্রতি যে ধরনের শব্দ ব্যবহার করেছেন তা দেশের সামনে রয়েছে… এ জন্য তিনি নিজের লোকসভার সাংসদ পদ হারিয়েছিলেন, তারা কী করবে? যখন তারা প্রশাসনে ব্যর্থ হয়েছে, তারা জাতপাতের কথা বলছে… মোদী সরকার দরিদ্রদের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top