News Flash

  • Home
  • দিনের খবর
  • ঝাড়খণ্ডের খুন্তিতে গাড়ির ধাক্কায় মানসিক প্রতিবন্ধী মহিলার মৃত্যু
Image

ঝাড়খণ্ডের খুন্তিতে গাড়ির ধাক্কায় মানসিক প্রতিবন্ধী মহিলার মৃত্যু

খুন্তি, ৮ অক্টোবর (হি.স.) : ঝাড়খণ্ডের খুন্তিতে গাড়ির ধাক্কায় এক মানসিক প্রতিবন্ধী মহিলার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার গভীর রাতে ঝাড়খণ্ডের তোরপা থানা এলাকার খুন্তি-সিমডেগা প্রধান সড়কের মামরালা গ্রামের কাছে।

শনিবার রাতে একটি গাড়ি আচমকাই এক মানসিক প্রতিবন্ধী মহিলাকে চাপা দিয়ে চলে যায়। মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মৃত মহিলার নাম রিজান দেবী, বয়স ৫০। ঘটনার খবর পেয়ে তোরপা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিজনদের হাতে তুলে দেয়।
স্থানীয় বাসিন্দা কালীচরণ জানান, বেশ কয়েকদিন ধরে রিজানের মানসিক অবস্থা ঠিক ছিল না। শনিবার রাতে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে যায় রিজান। রবিবার মহিলার পরিবার মৃতার খোঁজ করলে প্রথমে খুঁজে পায়নি। পরে মহিলার স্বামী খুন্তি-সিমডেগা প্রধান সড়কের মামরালা গ্রামের কাছে মহিলার মৃতদেহ খুঁজে পায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

এটিএমে জমার টাকা নিয়ে উধাও দুই কর্মী, হায়দরাবাদে ১.২০ কোটি টাকার গরমিল

হায়দরাবাদ, ১২ এপ্রিল (আইএএনএস): এটিএমে জমা দেওয়ার জন্য রাখা প্রায় ১.২০ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছেন এক…

ByByNews Desk Apr 12, 2026

বিশেষ সংসদ অধিবেশন ঘিরে বিজেপির তিন লাইনের হুইপ জারি

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ১৬ এপ্রিল থেকে শুরু হতে চলা তিন দিনের বিশেষ সংসদ অধিবেশনকে সামনে রেখে ভারতীয়…

ByByNews Desk Apr 12, 2026

জ্যোতিবা ফুলেকে শ্রদ্ধা মায়াবতীর, সামাজিক সংস্কার ও শিক্ষায় তাঁর অবদান স্মরণ

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। তিনি…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডির হানা

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ…

ByByNews Desk Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top