News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষকরা শুধু অন্নদাতা নন, তারা রক্তদাতাও: রতন লাল নাথ
Image

কৃষকরা শুধু অন্নদাতা নন, তারা রক্তদাতাও: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৮ অক্টোবর : মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে রবিবার কোয়াইফাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এক রক্তদান শিবির।  
 শান্তির বাজার মহকুমার অন্তর্গত কোয়াইফাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রগতি ফার্মাস ক্লাবের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।  আজকের এই রক্তদান শিবিরের উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।  উদ্ভোধকের পাশাপাশি আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, প্রদীপ বরন রায় অল ত্রিপুরা ফারর্মাস ক্লাবের ত্রিপুরা রাজ্য সভাপতি ও ভারতীয় জনতা পার্টি কিষান মোর্চার প্রদেশ সাধারণ সম্পাদক, জোলাইবাড়ী বিজেপির মন্ডল সভাপতি অজয় রিয়াং, বিজেপির দক্ষিন জেলার সভাপতি তথা সাব্রুম বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, বিজেপির দক্ষিন জেলার সহ সভাপতি চেথই মগ সহ অন্যান্যরা।  
 আজকের এই রক্তদান শিবিরে মোট ৪৫ জন রক্তদান করেন।  আজকের রক্তদান শিবির সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানাতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ জানান আগে সকলে জানতো কৃষকরা অন্নদাতা বর্তমান সময়ে আজকের দিনে জানা যাচ্ছে কৃষকরা রক্তদাতা।  রক্তের কোনো বিকল্প ব্যাবস্থা নেই তাই রক্তসংকট মেটাতে সকলকে রক্তদানে এগিয়ে আসতে হবে। আগে জনজাতি অংশের লোকজনেরা রক্তদানে ভয় পেতো।  আজকের এই রক্তদান শিবিরে জনজাতি অংশের লোকজনেরা রক্তদানে এগিয়ে এসেছেন।  মন্ত্রীর উপস্থিতিতে এই রক্তদান শিবিরে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Releated Posts

রাজনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৭ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার রাজনগর গ্রাম পঞ্চায়েতের দেববর্মা বস্তি সংলগ্ন বিকল্প জাতীয় সড়কে…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

চন্দ্রপুরে কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ধর্মনগর থানায় বিক্ষোভ

ধর্মনগর, ২৭ জুলাই: চন্দ্রপুরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর। ঘটনার…

ByByReshmi Debnath Jul 27, 2026

সাব্রুম নগর পঞ্চায়েতের নাগরিক পরিষেবা তলানিতে, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

সাব্রুম, ২৭ জুলাই: উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরে নাগরিক পরিষেবা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

২৯ জুলাই শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরের ১১তম বাৎসরিক উৎসব, তিন দিনব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

মেলাঘর, ২৭ জুলাই: সোনামুড়া মহকুমার মেলাঘর রাঙ্গামুড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী ভীরাম্মা কালী মন্দিরে আগামী ২৯ জুলাই অনুষ্ঠিত হতে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top