News Flash

  • Home
  • দেশ
  • কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহার বাড়িতে আবার হানা দিল সিবিআই হানা
Image

কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহার বাড়িতে আবার হানা দিল সিবিআই হানা

কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): ফের নদিয়ার কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহার বাড়িতে হানা দিল সিবিআই হানা। তাঁর কাছ থেকে আগেই নেওয়া হয়েছে নিয়োগ সংক্রান্ত নথি। পুর নিয়োগকাণ্ডের তদন্তে রবিবার সকালে নদিয়ার কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অসীম সাহার বাড়িতে হানা দিল সিবিআই । এদিন অসীমের বাড়িতে সিবিআইয়ের চার সদস্যের প্রতিনিধি দল গিয়েছে।

অসীম বর্তমান পুরবোর্ডের সদস্য। সেই সঙ্গে তৃণমূলের নদিয়া উত্তর জেলার সাধারণ সম্পাদকও। নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষ এবং অয়ন শীলকে জিজ্ঞাসাবাদ করে অসীমের নাম পাওয়া গিয়েছে। তার পর পুর-নিয়োগ মামলায় তাঁর বিরুদ্ধে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে বলে জানায় তদন্তকারী সংস্থা। বিভিন্ন সূত্র ধরেই পরবর্তী সময়ে আদালতের নির্দেশে রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে নেমেছে সিবিআই। রবিবার সকালে কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন পুরপ্রধানের কৃষ্ণনগর থানা এলাকার শক্তিনগের বাড়ি কার্যত ঘিরে ফেলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর পর দফায় দফায় জিজ্ঞেস করা হচ্ছে অসীমকে। ধৃত অয়নের সংস্থাকে পুরসভার কর্মীনিয়োগ পরীক্ষার বরাত দেওয়া নিয়ে অসীমের কী ভূমিকা ছিল, সে ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হচ্ছে বলে খবর। তা ছাড়াও, খতিয়ে দেখা হচ্ছে তৃণমূল নেতার সম্পত্তির হিসাব। সিবিআইয়ের একটি সূত্রের দাবি, অসীমের একাধিক কথায় অসঙ্গতি পেয়েছেন তদন্তকারীরা। এ নিয়ে সকাল থেকে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।

উল্লেখ্য, পুর-নিয়োগ মামলায় রবিবার সকাল থেকেই জায়গায় জায়গায় তল্লাশি শুরু করেছে সিবিআই। প্রথমে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই আধিকারিকদের যাওয়ার খবর মেলে। তার পর একে একে কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভবানীপুর এবং দক্ষিণেশ্বরের আবাসস্থলে সিবিআই অভিযান হয়। উত্তর ২৪ পরগনার হালিশহর এবং কাঁচরাপাড়াতে যায় সিবিআই। হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায় এবং কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদমা রায়ের বাড়িতে অভিযান হয়েছে। সিবিআইয়ের পৃথক পৃথক দল গিয়েছে দমদম পুরসভার বর্তমান পুরপ্রধান হরেন্দ্র সিংহ এবং নিউ ব্যারাকপুরের প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদারের বাড়ি।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top