News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণতন্ত্রের উপর আক্রমণ ঠিক নয়, এ পরিস্থিতি কাটিয়ে উঠতে লড়াই, সংগ্রাম ছাড়া আর বিকল্প কোন হাতিয়ার নেই: মানিক সরকার
Image

গণতন্ত্রের উপর আক্রমণ ঠিক নয়, এ পরিস্থিতি কাটিয়ে উঠতে লড়াই, সংগ্রাম ছাড়া আর বিকল্প কোন হাতিয়ার নেই: মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর : গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের উপর প্রচন্ডভাবে আক্রমণ নামিয়ে এনেছে বর্তমান সরকার। যেমন বর্তমানে ৯০ থেকে ৯৫ ভাগ প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং ওয়েব মিডিয়া পরিচালনা করছেন বড় অংশের কর্পোরেটর এবং একচেটিয়া পুঁজিপতিরা। কিন্তু তার ঊর্দ্ধে উঠতে যারা সরকারের কার্যকলাপ জনগনের কাছে তুলে ধরছে তাদের উপরে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে।  কণ্ঠরোধ করার চেষ্টা চলছে’। রবিবার আগরতলা টাউন হলে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের ১৬ তম সম্মেলনে  এই কথা বললেন পলিটব্যুরোর সদস্য মানিক সরকার। তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর সবচাইতে জনবিরোধী প্রতিক্রিয়াশীল একটা সরকার দেশে বর্তমানে ক্ষমতায় আছে। এ সরকার গোটা দেশে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে। এ সরকারকে পেছন থেকে সহযোগিতা করছে আরএসএস। এমনটাই অভিযোগ করেছেন তিনি এদিন। তার কথায়, তারা দেশের মানুষের স্বার্থে কোন কাজ না করে বিশাল পুঁজিপতিদের মুনাফা বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। যার ফলে এই সরকারের আমলে কৃষকরা ফসল উৎপাদন করতে পারছে না, শ্রমিকরা ছাটাই হচ্ছে, কর্মসংস্থানের চরম অভাব সৃষ্টি হয়েছে। অনাহারে মানুষের মৃত্যু হচ্ছে। ব্যতিক্রম নয় রাজ্য। রাজ্য একই অবস্থা চলছে। এগুলি নিয়ে প্রতিবাদ করলে মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেন মানিক সরকার। এদিন তিনি বলেন গণতন্ত্রের উপর আক্রমণ ঠিক নয়। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে লড়াই, সংগ্রাম ছাড়া আর বিকল্প কোন হাতিয়ার নেই। এই হাতিয়ারের উপর ভর করে দেশ থেকে এ সরকারকে উৎখাত করার ডাক দিলেন মানিক সরকার। আয়োজিত এদিনের সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন রমেন্দ্র দেবনাথ, অভিজিৎ ঘোষ সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

Releated Posts

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংরক্ষণের চর্চা শুরু হতে হবে…

ByByReshmi Debnath Jul 28, 2026

পানীয় জলের দাবিতে বড়মুড়া হাতাইকতরে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভে সামিল গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে অতিষ্ঠ হয়ে এবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে…

ByByReshmi Debnath Jul 28, 2026

আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডে গাড়িচালককে প্রাণনাশের হুমকির অভিযোগ, বিজেপির যুবনেতার বিরুদ্ধে থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  আগরতলার তুলসীবতী মারুতি স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এক গাড়িচালকের অভিযোগের ভিত্তিতে বিজেপির…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top