News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রায় ছ’ঘণ্টা তল্লাশির পর মদনের দুই বাড়ি থেকেই বেরিয়ে গেল সিবিআই
Image

প্রায় ছ’ঘণ্টা তল্লাশির পর মদনের দুই বাড়ি থেকেই বেরিয়ে গেল সিবিআই

কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): প্রায় ছ’ঘণ্টার তল্লাশির পর তৃণমূলের কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়ি থেকে বেরিয়ে গেল সিবিআই। রবিবার মদনের দু’টি বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল সিবিআইয়ের দু’টি দল। দুপুর আড়াইটে থেকে পৌনে তিনটের মধ্যে তারা বেরিয়ে যায় মদনের দু’টি বাড়ি থেকেই। পুরসভার নিয়োগ সংক্রান্ত মামলায় মদনের বাড়িতে এই তল্লাশি চালানো হয়েছিল বলে খবর সিবিআই সূত্রে। বিধায়কের বাড়ি থেকে সিবিআই কোনও তথ্যপ্রমাণ পেল কি না, তা স্পষ্ট নয়।

রবিবার সকালেই কামারহাটির তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছেছিল সিবিআইয়ের একটি দল। তদন্তকারী সংস্থা সূত্রেই জানা গিয়েছিল, পুরসভায় নিয়োগ সংক্রান্ত বিষয়ে তল্লাশি চালানোর জন্য রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদনের ভবানীপুরের বাড়িতে গিয়েছেন তাঁদের আধিকারিকেরা। সেই সময় বাড়িতেই ছিলেন মদন। সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ বলেও জানা গিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা সূত্রে। প্রায় পাঁচঘণ্টা তল্লাশি চলাকালীন মদনকে কী জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কী জবাবই বা পেয়েছে সিবিআই, সে ব্যাপারে অবশ্য কিছু জানানো হয়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে।মদনের তরফেও এ ব্যাপারে কিছু জানানো হয়নি। রবিবার দুপুরে মদনের বাড়ি থেকে যখন বেরিয়ে আসেন সিবিআই আধিকারিকেরা তখনও বাড়ির ভিতরেই ছিলেন কামারহাটির বিধায়ক। তিনি বাইরে আসেননি।

এদিন সিবিআইয়ের আরও একটি দল মদনের দক্ষিণেশ্বরের বাড়িতে গিয়েছিল। তিন জন সিবিআই আধিকারিক সেখানে তদন্ত চালাচ্ছিলেন। দুপুরে সেই বাড়ি থেকেই তল্লাশি শেষ করে বেরিয়ে আসেন সিবিআই আধিকারিকেরা।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ মদনের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের মোতায়েন করা হয়েছিল। কারণ কেন্দ্রীয় সংস্থা আশঙ্কা করেছিল তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত সে রকম কিছু হয়নি।

উল্লেখ্য, পুর-নিয়োগ মামলায় রবিবার সকাল থেকেই জায়গায় জায়গায় তল্লাশি শুরু করেছে সিবিআই। প্রথমে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই আধিকারিকদের যাওয়ার খবর মেলে। তার পর একে একে কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভবানীপুর এবং দক্ষিণেশ্বরের আবাসস্থলে সিবিআই অভিযান হয়। উত্তর ২৪ পরগনার হালিশহর এবং কাঁচরাপাড়াতে যায় সিবিআই। হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায় এবং কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদমা রায়ের বাড়িতে অভিযান হয়েছে। সিবিআইয়ের পৃথক পৃথক দল গিয়েছে দমদম পুরসভার বর্তমান পুরপ্রধান হরেন্দ্র সিংহ এবং নিউ বারাকপুরের প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদারের বাড়ি।

Releated Posts

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026

বেনামি সম্পত্তি তদন্তে জামুইয়ে একাধিক জায়গায় ইওইউ-র হানা, জিলা পরিষদ সভানেত্রী ও স্বামীকে ঘিরে তদন্ত

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের জামুই জেলায় কথিত বেনামি সম্পত্তি মামলার তদন্তে মঙ্গলবার একযোগে একাধিক জায়গায় তল্লাশি চালাল…

ByByNews Desk Jul 28, 2026

তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে গ্রেফতার

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বিজনলাল মুখোপাধ্যায়ের ছেলে সম্রাট মুখোপাধ্যায়কে গ্রেফতার…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top