News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১০ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Image

১০ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর : ১০ ফুট ওজনের কিং কোবরা উদ্ধার।  সাপটিকে উদ্ধারের ঘটনায় নির্দিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরণে প্রকাশ, রাজনগর ব্লকের অধীন গাবতলী ইন্দ্রনগর পঞ্চায়েত সংলগ্ন এলাকায় শনিবার সন্ধ্যা রাতে পুলিশ,বিএসএফ এবং বন দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় উদ্ধার করে ১০ ফুট দৈর্ঘ্যের কিং কোবরা। দীর্ঘ প্রায় ৪ ঘন্টারও বেশি সময় লাগে এই সাপটিকে উদ্ধার করতে। এই সাপ উদ্ধারকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন দপ্তরের কর্মীদের জানিয়েছেন এই কিং কোবরা সাপটির ওজন প্রায় ১৫ কেজির উপর হবে। বন দপ্তরের কর্মীরা আরো জানায় এই কিং কোবরা সাপটিকে  তৃষ্ণা অভয়ারণ্য নিয়ে ছাড়া হবে। তবে কোথা থেকে এই বসতি এলাকায় এই সাপটি এলো তা নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এলাকাবাসীর সন্দেহ আরো এমন বিষাক্ত সাপ এই এলাকায় থাকতে পারে। ফলে একপ্রকার আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীর মনে।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top