News Flash

  • Home
  • দেশ
  • হিন্দমোটরের বন্ধ কারখানা চত্বর থেকে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

হিন্দমোটরের বন্ধ কারখানা চত্বর থেকে যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য

হুগলি, ৭ অক্টোবর (হি.স.): হিন্দমোটরের বন্ধ কারখানা চত্বর থেকে শনিবার সকালে উদ্ধার হল যুবকের দেহ। প্রাতঃভবনে বেরিয়ে স্থানীয়রা নর্দমায় দেহটি পড়ে থাকতে দেখেন। উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে তাঁকে। তবে ঘটনাস্থলেই খুন নাকি অন্য কোথাও খুন করে দেহ কারখানা চত্বরে ফেলে রেখে যাওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।

যুবকের নাম, পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের দাবি, রাত বাড়লেই এলাকায় বাড়ছে অসামাজিক কাজ। বন্ধ কারখানা চত্বরে মানুষের যাতায়াত রয়েছে ঠিকই। আলোর ব্যবস্থা না থাকায় সমাজবিরোধীদের আখড়া হয়ে উঠছে ক্রমশ। সেকথা পুলিশকে বারবার জানান স্থানীয়রা। তবে তা সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ।

হিন্দমোটের বিজেপি নেতা পঙ্কজ রায়ের অভিযোগ, প্রশাসন সতর্ক না হলে অসামাজিক কাজ বন্ধ হবে না। পুলিশি নজরদারি বাড়ানোর দাবিও করেন তিনি।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top