News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবির
Image

তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ অক্টোবর : তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এবং মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের ব্যবস্থাপনায়  মহারানীপুর বাজার হাইস্কুলে এক প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে শুক্রবার।  সংশ্লিষ্ট স্বাস্থ্য শিবির সহ প্রশাসনিক শিবিরে উপস্থিত থেকে পরিষেবা গ্রহণ করার জন্য সাধারণ মানুষের অংশগ্রহণ সহ স্বতঃস্ফূর্ততা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা গেছে। এই সরকারি উদ্যোগে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসেবে নিজের আলোচনায় অংশগ্রহণ করে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা দাবি করেছেন বর্তমান সময়ের সরকার এমন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে যাতে করে সরকার মানুষের কাছে গিয়ে পৌঁছবে মানুষকে সরকার বা প্রশাসনের কাছে হন্নে হয়ে খুঁজতে হবে না। পাশাপাশি যেভাবে মহকুমা প্রশাসন উদ্যোগ গ্রহণ করে প্রশাসনিক শিবিরের মধ্য দিয়ে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের কাছে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে এবং এর সাথে সাথে স্বাস্থ্য পরিষেবার সুযোগ প্রদান করে দিয়েছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে রাজ্য সরকারের তরফ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এই শিবিরের মধ্য দিয়ে মন্ত্রী সাহেব জানান, উনার আগে পি আর টি সি সার্টিফিকেট ছিল না তাই আজ এখানে ফ্রম ফিলাপ করে  সঙ্গে সঙ্গে  এস ডি এম সাহেবের হাত দিয়ে উনি নেন এই সার্টিফিকেট পেয়েছেন। এই প্রশাসনিক এবং স্বাস্থ্য শিবিরে তেলিয়ামুড়া মহকুমা শাসক অভিজিৎ ভট্টাচার্য সহ মুঙ্গিয়াকামি ব্লকের বিএসসি  চেয়ারম্যান সুনীল দেববর্মা ,মুঙ্গীয়াকামি ব্লকের ভিডিও এবং বিভিন্ন স্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Releated Posts

পরকীয়ার অভিযোগে যুবককে ডেকে নিয়ে বেধড়ক মারধর, গুরুতর আহত ওই ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ এপ্রিল:পরকীয়ার অভিযোগে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের এক সিকিউরিটির কর্মীকে বাড়িতে ডেকে নিয়ে বেধড়ক পেঠালো এক…

ByByReshmi Debnath Apr 21, 2026

আগরতলা রেলস্টেশন থেকে ২১ কেজির বেশি গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই যুবক

আগরতলা, ২১এপ্রিল: ট্রেনে করে গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ। আগরতলার বাধারঘাট রেলস্টেশন থেকে দুই যুবককে আটক করেছে…

ByByReshmi Debnath Apr 21, 2026

শান্তিরবাজারে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য, দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ানো গেল

শান্তিরবাজার, ২১ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে আচমকা এক অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার বিকেল নাগাদ…

ByByReshmi Debnath Apr 21, 2026

নন্দননগরে জমি দখল ও বিক্রির অভিযোগ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের

আগরতলা, ২১ এপ্রিল : নন্দননগর মসজিদপাড়া এলাকায় এক মুসলিম পরিবারের জমি দখল করে তা বিক্রির চেষ্টার অভিযোগ ঘিরে…

ByByTaniya Chakraborty Apr 21, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top