News Flash

  • Home
  • দেশ
  • মুম্বইয়ের গোরেগাঁও-এ বহুতলে আগুনে মৃত ৭, কমবেশি আহত কমপক্ষে ৩৯ জন
Image

মুম্বইয়ের গোরেগাঁও-এ বহুতলে আগুনে মৃত ৭, কমবেশি আহত কমপক্ষে ৩৯ জন

মুম্বই, ৬ অক্টোবর (হি.স.): মুম্বইয়ের গোরেগাঁও-এর একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৭ জন। এছাড়াও কমপক্ষে ৩৯ জন কমবেশি আহত হয়েছেন। শুক্রবার ভোররাতে গোরেগাঁও পশ্চিমে মহাত্মা গান্ধী রোডের একটি সাত তলা (৫ ৫ বিল্ডিং) ভবনে আগুন লাগে, এক অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৯ জন। আহতদের মধ্যে মোট ৩১ জনকে এইচবিটি ট্রমা হাসপাতালে এবং ১৫ জনকে কুপার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার ভোররাত ৩.০৫ মিনিটে ওই বহুতলে আগুন লেগে যায়। সেই আগুন এক তলার বেশ কয়েকটি দোকান এবং গাড়ি রাখার জায়গায় ছড়িয়ে পড়ে। বাড়ির বাইরে বেরোতে না পেরে নিজেদের ফ্ল্যাটেই আটকে পড়েন আবাসিকরা। প্রাণ বাঁচাতে বেশ কয়েক জন আবাসিক বহুতলের ছাদে উঠে যান। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন এবং পাঁচটি জলের ট্যাঙ্কার। অ্যাম্বুল্যান্সেও খবর দেওয়া হয়। এর পর সকাল ৬টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। আহতদের উদ্ধারকাজ শুরু হয়। দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। কী করে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও দমকল সূত্রে খবর।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top