News Flash

  • Home
  • দেশ
  • যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষকে অপসারণের নির্দেশ হাইকোর্টের
Image

যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষকে অপসারণের নির্দেশ হাইকোর্টের

কলকাতা, ৫ অক্টোবর (হি. স.) : যোগেশচন্দ্র চৌধুরী ল’কলেজের অধ্যক্ষ সুনন্দা ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের আরও এক অধ্যাপককে অপসারণের নির্দেশ দেওয়া হল।                                                                                    

হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়, শুক্রবার থেকে কলেজে ঢুকতে পারবেন না ওই দুই অধ্যাপক। ইউজিসি নির্ধারিত যোগ্যতা নেই, তাই অপসারণ, এমনটাই জানিয়েছেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আইনজীবী অর্ক কুমার নাগকে স্পেশাল অফিসার নিয়োগ করল আদালত। বৃহস্পতিবারই পুলিশকে নিয়ে অধ্যক্ষের অফিসে তালা দেওয়ার নির্দেশ হাইকোর্টের।
যোগ্যতা না থাকা সত্ত্বেও কয়েকজন অধ্যাপক নিযুক্ত করার অভিযোগে মামলা হয়েছিল। অভিযুক্ত অধ্যাপকদের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে দুষ্কৃতীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগও উঠেছে। ৯ অক্টোবরের মধ্যে দুষ্কৃতীদের হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছে বিচারপতি। কলকাতা পুলিশ কমিশনারকে বিষয়টি দেখার নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। সম্প্রতি, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে শাসক-সংগঠনের দৌরাত্ম্যের অভিযোগ সামনে এসেছিল। টিএমসিপি-র বিরুদ্ধে ক্যাম্পাসে নৈরাজ্য কায়েমের অভিযোগ তুলে স্বেচ্ছাবসর চেয়েছিলেন অধ্যক্ষ পঙ্কজ রায়। যা নিয়ে জলঘোলাও কম হয়নি।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top