News Flash

  • Home
  • দেশ
  • ফরিদাবাদ : হাসপাতালে মৃত্যু যুবকের, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের
Image

ফরিদাবাদ : হাসপাতালে মৃত্যু যুবকের, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের

ফরিদাবাদ, ৫ অক্টোবর (হি.স.) : হরিয়ানার ফরিদাবাদে চিকিৎসায় গাফিলতিতে যুবকের মৃত্যুর অভিযোগে বেসরকারি হাসপাতালের সামনে বিক্ষোভ দেখালে মৃতের পরিবার। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় স্থানীয় হরি বিহার কলোনির বাসিন্দা ২৫ বছর বয়সী পিন্টু।

পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনায় জখম পিন্টুকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ১২টা পর্যন্ত পিন্টু পুরোপুরি সুস্থ ছিল। দুর্ঘটনায় সামান্য আঘাত পেলেও রাতে হাসপাতালে তাকে ভুল ওষুধ দেওয়া হয়, এতে পিন্টুর মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছেন পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, হাসপাতালের চিকিৎসকের অবহেলায় তাদের ২৫ বছরের যুবকের মৃত্যু হয়েছে। হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Releated Posts

ব্রিকস বৈঠকের ফাঁকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত-ইরান আলোচনা

নয়াদিল্লি, ২২ জুন : ব্রিকসের ১৬তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) বৈঠকের ফাঁকে সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত…

ByByNews Desk Jun 22, 2026

বেকারত্ব মোকাবিলায় ত্রিমুখী কর্মসংস্থান কৌশলের প্রতিফলন বাজেটে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২২ জুন : ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গের বাজেট প্রস্তাবে বেকারত্ব সমস্যার সমাধানে রাজ্য সরকারের ঘোষিত ত্রিমুখী কর্মসংস্থান…

ByByNews Desk Jun 22, 2026

ড্রোন হুমকিতে জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বে গোয়েন্দা ব্যবস্থার বড়সড় পুনর্গঠনের পরিকল্পনা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য একীভূত গোয়েন্দা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি।…

ByByNews Desk Jun 22, 2026

কম-কার্বন সিমেন্ট উৎপাদনে ব্রিটেনের লেইল্যাকের সঙ্গে হাত মেলাল আদানি গোষ্ঠীর অম্বুজা সিমেন্টস

আমদাবাদ, ২২ জুন (আইএএনএস): কম-কার্বন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যে ব্রিটেনভিত্তিক পরিচ্ছন্ন প্রযুক্তি সংস্থা লেইল্যাক লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা করল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top