News Flash

  • Home
  • দেশ
  • কালিয়াচকে ব্রাউন সুগারের ঠেক থেকে উদ্ধার যুবকের দেহ
Image

কালিয়াচকে ব্রাউন সুগারের ঠেক থেকে উদ্ধার যুবকের দেহ

কালিয়াচক, ১ অক্টোবর (হি. স.) : কালিয়াচক চৌরঙ্গী সংলগ্ন ঠুটিয়া ব্রিজের নীচে ব্রাউন সুগারের ঠেক থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে । তবে ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। কালিয়াচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায়।

জানা গিয়েছে, মৃত যুবকের আনুমানিক বয়স ২০-২৫ বছরের মধ্যে। পরনে একটি বেগুনি রংয়ের টি-শার্ট ও নীল রঙের প্যান্ট রয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই ৩৪ নম্বর জাতীয় সড়কে ব্যপক ভিড় জমে যায়। স্বাভাবিকভাবেই যান চলাচল বন্ধ হয়ে যায়। তারপরেই কালিয়াচক থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মালদা জেলা পরিষদের বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুর রহমান জানান, এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক অনুমান করা হচ্ছে, নেশাগ্রস্থ অবস্থায় জলে পড়ে গিয়ে হয়তো ওই যুবকের মৃত্যু হয়েছে। তদন্ত শুরু হয়েছে। কালিয়াচক থানার আইসি মানবেন্দ্র সাহা বলেন, ‘বিকেল পর্যন্ত যুবকের পরিচয় জানা যায়নি।‘

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top