News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ২ অক্টোবর থেকে অসমে ২৫০ এমএল জলের বোতলে নিষেধাজ্ঞা, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
Image

২ অক্টোবর থেকে অসমে ২৫০ এমএল জলের বোতলে নিষেধাজ্ঞা, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

গুয়াহাটি, ১ অক্টোবর (হি.স.) : আগামীকাল ২ অক্টোবর থেকে অসমে ২৫০ মিলিলিটার (এমএল) জলের বোতলে নিষেধাজ্ঞা বলবৎ হবে, আজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। এছাড়া ৫০০ এমএল জলের বোতলের ওপর নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য বাড়ানো হবে বলেও জানান তিনি।

এর পেছনে যুক্তি তুলে ধরে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, ‘প্লাস্টিক বর্জ্যের বিরুদ্ধে লড়াই করতে আমরা প্রাথমিকভাবে এক লিটারের নীচে জলের বোতল নিষিদ্ধ ঘোষণা করেছিলাম। পরে আমরা ৫০০ মিলিলিটার বোতলজাত জলের শিল্প স্থাপন করেছিলেন সে সকল ইন্ডিজেনিয়াস ইয়ুথ এন্টারপ্রেনিয়ার্স, তাঁরা তাঁদের উৎপাদন যন্ত্রপাতি আপগ্রেড করার জন্য সময়ের প্রয়োজন উল্লেখ করে নিষেধাজ্ঞা বাস্তবায়নের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন।

‘তাঁদের আবেদনের নিরিখে আমরা তরুণ উদ্যোক্তাদের প্রয়োজনীয় সরঞ্জাম আপগ্রেড করার জন্য পর্যাপ্ত সময় দিতে ৫০০ এমএল জলের বোতল বিক্রির ওপর নিষেধাজ্ঞা এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি বলেন, রাজ্য সরকার যন্ত্রপাতি আপগ্রেড করার জন্য প্রয়োজনীয় ১০ শতাংশ খরচ কভার করে এই উদ্যোগকে সমর্থন করবে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত জুলাই মাসে অসম সরকার প্রাথমিকভাবে রাজ্যে পরিবেশ সংরক্ষণ এবং প্লাস্টিক বর্জ্য হ্রাস করার প্রতিশ্রুতি স্বরূপ এক লিটারের নীচে জলের বোতল বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছিল।

Releated Posts

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top