News Flash

  • Home
  • দেশ
  • বীরভূমে মাটির দেওয়াল ভেঙে মৃত্যু বৃদ্ধের
Image

বীরভূমে মাটির দেওয়াল ভেঙে মৃত্যু বৃদ্ধের

লাভপুর, ১ অক্টোবর (হি. স.) : অতিবৃষ্টির জেরে বাঁকুড়ার পর এবার বীরভূমে মাটির দেওয়াল ধসে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। মৃতের নাম তমালকৃষ্ণ মণ্ডল (৭৮)।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শনিবার রাতভর বৃষ্টির কারণে আচমকাই মাটির দেওয়াল ফেটে যায়।রবিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন তমালবাবু। সেইসময় হুড়মুড়িয়ে মাটির দেওয়াল ভেঙে পড়ে তাঁর উপর। দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই বৃদ্ধের।

কোনওক্রমে বৃদ্ধকে উদ্ধার করেন এলাকাবাসী। দ্রুত নিয়ে যাওয়া হয় বোলপুর মহকুমা হাসপাতালে। সেখানেই ময়ানতদন্ত করা হবে তাঁর। বৃদ্ধের ছেলে জানান, “বাবা বয়স্ক মানুষ। সকালে ঘুম থেকে উঠে একটা মাটির বাড়ির সামনে গিয়েছিল। সেই সময় আচমকা ভেঙে পড়ে বাড়িটি। আর বাঁচানো যায়নি।”

Releated Posts

আরামবাগে খাদে উল্টে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত্যু ২ মহিলার; আহত অন্তত ৩০

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ এলাকায় মঙ্গলবার একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে…

ByByNews Desk Jun 23, 2026

এক সপ্তাহ পর ভারতে গুগল প্লে স্টোরে ফিরল টেলিগ্রাম, বার্তা সম্পাদনা ফিচারে নিষেধাজ্ঞা বহাল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): প্রায় এক সপ্তাহের অস্থায়ী নিষেধাজ্ঞার পর মঙ্গলবার ভারতে গুগল প্লে স্টোরে ফের উপলব্ধ হল…

ByByNews Desk Jun 23, 2026

ব্রিকস বৈঠকের ফাঁকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত-ইরান আলোচনা

নয়াদিল্লি, ২২ জুন : ব্রিকসের ১৬তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) বৈঠকের ফাঁকে সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত…

ByByNews Desk Jun 22, 2026

বেকারত্ব মোকাবিলায় ত্রিমুখী কর্মসংস্থান কৌশলের প্রতিফলন বাজেটে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২২ জুন : ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গের বাজেট প্রস্তাবে বেকারত্ব সমস্যার সমাধানে রাজ্য সরকারের ঘোষিত ত্রিমুখী কর্মসংস্থান…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top