News Flash

  • Home
  • দিনের খবর
  • বানিহালে ৩০ কেজি হেরোইন উদ্ধার, আটক দুই পাচারকারী
Image

বানিহালে ৩০ কেজি হেরোইন উদ্ধার, আটক দুই পাচারকারী

রামবন, ১ অক্টোবর (হি. স.) : জম্মু-কাশ্মীরের রামবান জেলার বানিহাল এলাকা থেকে শনিবার গভীর রাতে একটি গাড়ি থেকে ৩০ কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।

রবিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, শনিবার মধ্যরাতে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের বানিহাল এলাকা থেকে দুই সন্দেহভাজন মাদক চোরাকারবারীকে আটক করা হয়। তিনি বলেন, বানিহাল থানার ইনচার্জ মহম্মদ আফজাল ওয়ানির নেতৃত্বে একটি পুলিশের দল বানিহাল এলাকায় তল্লাশির সময় একটি গাড়ি থামিয়ে গাড়িটিতে তল্লাশি চালায়। সেইসময় ৩০ কেজি হেরোইন উদ্ধার করা হয়। তিনি জানান, সীমান্তের ওপার থেকে আনা হেরোইন উত্তর কাশ্মীর থেকে পাঞ্জাবে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশ দুই পাচারকারীকে আটক করে আরও জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহারে পুলিশ চাপ দিয়েছিল, অভিযোগ কংগ্রেস প্রার্থীর

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন, মনোনয়ন…

ByByNews Desk Sep 30, 2026

‘গণতন্ত্র ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিত করব’: ভারত বৈঠকের পর রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ব্লকের বৈঠকের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, দেশের গণতন্ত্রকে ‘ধ্বংস’ করার…

ByByNews Desk Sep 30, 2026

থানেতে শিবসেনা (ইউবিটি) নেতা গুলিতে নিহত, গ্রেফতার ১, আটক আরও ১

থানে, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের থানেতে মঙ্গলবার রাতে শিবসেনা (ইউবিটি) নেতা প্রদীপ পূর্ণেকর গুলিতে নিহত হয়েছেন। ঘটনায় একজনকে…

ByByNews Desk Sep 30, 2026

‘কিছুই হবে না’, দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয়…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top