News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আজ থেকে শুরু হয়েছে পুর নিগম উচ্ছেদ অভিযান
Image

আজ থেকে শুরু হয়েছে পুর নিগম উচ্ছেদ অভিযান

আগরতলা, ৩০ সেপ্টেম্বর : রাস্তার দুইপাশে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম।আজ সকালে বড়জলা বাজার এলাকায় জবরদখলে থাকা দোকানগুলি গুড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে মেয়র দীপক মজুমদার বলেন, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ থেকে শুরু হয়েছে পুর নিগমের উচ্ছেদ অভিযান। দূর্গাপুজোয় আগরতলা শহরকে যানজটমুক্ত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিন আগরতলা মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, রাস্তার দুই পাশে সরকারি জায়গায় বেআইনিভাবে দোকানপাট গড়ে তোলা হয়েছে। বেআইনি দখলদারদের আগেই নির্মাণ ভেঙে ফেলার বা সরিয়ে নেওয়ার জন্য বেশ কয়েকবার বলা হয়েছিল। কিন্তু অনেকেই তাতে কর্নপাত করেননি। তাই থেকে দূগাপুজো পর্যন্ত বেআইনিভাবে দখল করে রাখা জায়গা মুক্ত করা হবে।

এদিন তিনি আরও জানিয়েছেন, আগরতলা শহরে যেসব জায়গায় নো পাকিং জোন রয়েছে সেই সব  এলাকায় বাইক, গাড়ি রাখা হলে মালিকের বিরুদ্ধে পুর নিগমের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top