News Flash

  • Home
  • দেশ
  • উচ্চাকাঙ্ক্ষী ব্লকের জন্য ‘সংকল্প সপ্তাহ’ কর্মসূচি চালু প্রধানমন্ত্রীর
Image

উচ্চাকাঙ্ক্ষী ব্লকের জন্য ‘সংকল্প সপ্তাহ’ কর্মসূচি চালু প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (হি.স) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ভারত মন্ডপমে দেশের উচ্চাকাঙ্ক্ষী ব্লকগুলির জন্য ‘সংকল্প সপ্তাহ’ নামে সপ্তাহব্যাপী একটি অনন্য অনুষ্ঠান চালু করেছেন। তিনি উচ্চাকাঙ্ক্ষী ব্লক প্রোগ্রাম পোর্টালও চালু করেছেন। এই উপলক্ষে তিনি একটি প্রদর্শনীর উদ্বোধনও করেন।

সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন ভারতের সেরা ১০টি কর্মসূচির তালিকায় উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচি স্বর্ণাক্ষরে খোদাই করা হবে। এই কর্মসূচি দেশের ১১২টি জেলার ২৫ কোটিরও বেশি মানুষের জীবন বদলে দিয়েছে। অনুষ্ঠানটির জন্য বিশ্বব্যাপী প্রশংসার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন উচ্চাকাঙ্ক্ষী জেলা কর্মসূচির সাফল্য উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচির ভিত্তি তৈরি করবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, উচ্চাকাঙ্খী ব্লক প্রোগ্রামটি একটি বিশাল সাফল্য নিয়ে আসবে। এর কারণ হল এই প্রকল্পটি নজিরবিহীন, কিন্তু এরজন্য কাজ করা মানুষজনও অসাধারণ। অনুষ্ঠানে ৩ জন ব্লক স্তরের আধিকারিকদের সঙ্গে কথোপকথনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূল স্তরে যারা কাজ করছেন তাদের মনোবল বহুগুণ বেড়েছে। সামগ্রিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব অংশ ও অঞ্চলের যত্ন নিতে হবে।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত দফতরের সচিবদের রাজ্যের দ্রুত উন্নয়ন এবং পিছিয়ে পড়া জেলাগুলিকে সাহায্য করতে দুটি নতুন নির্দেশ দেন।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top