News Flash

  • Home
  • দিনের খবর
  • রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে আইনে রূপান্তরিত হল মহিলা সংরক্ষণ বিল
Image

রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে আইনে রূপান্তরিত হল মহিলা সংরক্ষণ বিল

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স) : গত সপ্তাহে সংসদে পাস হওয়া মহিলা সংরক্ষণ বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতির পরে আইনে পরিণত হয়েছে। ‘নারী শক্তি বন্দন আইন’-এ লোকসভার পাশাপাশি রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিধান রয়েছে। এটি রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাস করা হয়েছিল ৷ এই আইন নতুন সংসদ ভবনে পাশ হওয়া প্রথম আইনে পরিণত হয়েছে ৷ ২০ সেপ্টেম্বর বিলটি পাস হয়, ৪৫৩ জন সদস্য আইনটির পক্ষে এবং দুইজন এর বিপক্ষে ভোট দেন। বিরোধী সদস্যদের আনা সংশোধনী এতে খারিজ হয়ে যায়। এই আইনে কোটার দাবি জানিয়ে আসছিল বিরোধীরা।

বিরোধীরা বলেছিল, যদি এই আইনে কোটা প্রয়োগ না করা হয়, অর্থাৎ ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের সংরক্ষণ না করা হয়, তবে সেই শ্রেণীর মহিলারা সংসদ ও বিধানসভায় প্রতিনিধিত্ব করবেন না ৷ বিলটি কেবল বৈষম্যের দিকে নিয়ে যাবে। একই সঙ্গে বিলটিকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলের কয়েকজন নেতা।

Releated Posts

জ্যোতিবা ফুলেকে শ্রদ্ধা মায়াবতীর, সামাজিক সংস্কার ও শিক্ষায় তাঁর অবদান স্মরণ

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। তিনি…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডির হানা

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটে প্রচারে তুঙ্গে উত্তাপ, আজ রাজ্যে মোদী-শাহের ৩টি করে সভা, মমতার ৪টি

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন দু’দফা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজ্যের রাজনৈতিক প্রচারে তুঙ্গে উত্তাপ। এদিন…

ByByNews Desk Apr 11, 2026

২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় চার্জশিট দাখিল সিবিআই-এর

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): প্রায় ২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় শিলিগুড়ির এক অভিযুক্ত ও তার প্রতিষ্ঠানের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top