News Flash

Image

লংকায় ভয়ংকর সড়ক দুৰ্ঘটনা, হতাহত পাঁচগ্রামের চার


হোজাই (অসম), ২৮ সেপ্টেম্বর (হি.স.) : হোজাই জেলার অন্তর্গত লংকায় সংঘটিত এক ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুজনের। একই দুর্ঘটনায় আরও দুজন গুরুতরভাবে আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতরা সকলেই দক্ষিণ অসমের হাইলাকান্দি জেলার অন্তর্গত পাঁচগ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনায় নিহত দুজন রিয়াজ আলি ও সাবির আহমেদ এবং আহতদের সুমন্ত সিং এবং দ্বীপন সিং বলে শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনাটি আজ বৃহস্পতিবার সকালে লংকার বামুনগাঁও ফরেস্টগেট এলাকায় সংঘটিত হয়েছে।

জানা গেছে, এএস ১১ ডব্লিউ ৫৮০০ নম্বরের একটি টাটা নেক্সন গাড়িতে করে পাঁচগ্রামের চার বাসিন্দা গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিলেন। কিন্তু লংকায় প্রথমে একটি কালভাৰ্টের সঙ্গে ধাক্কা লাগে দুরন্ত গাড়িটির। নিয়ন্ত্ৰণ হারিয়ে ফের ধাক্কা লাগে চারলেনযুক্ত সড়কে বিদ্যমান আরেকটি কালভাৰ্টে।
স্থানীয় প্ৰত্যক্ষদৰ্শীরা ছুটে গিয়ে গাড়ির ভিতর থেকে চার আরোহীকে উদ্ধার করে নিয়ে যান জোড়াপুখুরি অসামরিক হাসপাতালে। হাসপাতালে দুজনকে মৃত বলে ঘোষণা করে অন্য দুজনের প্রাথমিক চিকিৎসা করে রেফার করা হয় গুয়াহাটিতে।

Releated Posts

কৃষি উদ্যোগপতি ও এফপিওগুলির জন্য কম সুদে ঋণ, ভর্তুকি বাড়ানোর ঘোষণা অসম মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ২৮ আগস্ট (আইএএনএস): কৃষি উদ্যোগপতি এবং ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন (এফপিও)-গুলিকে আর্থিকভাবে আরও সহায়তা দিতে বড় পদক্ষেপের ঘোষণা…

ByByTaniya Chakraborty Aug 28, 2026

অসমে ১৬৮ কোটি টাকার মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার মাদক পাচারকারী

শিলচর (অসম), ২৭ আগস্ট (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের কাছাড় জেলায় প্রায় ১৬৮ কোটি…

ByByNews Desk Aug 27, 2026

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026

অসমজুড়ে ফের প্রাণ ফিরছে গ্রন্থাগারে, পড়াশোনায় বাড়ছে শিশুদের আগ্রহ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): অসমের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারগুলিতে ফের নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। শিশুরা বই পড়ার পাশাপাশি…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top