News Flash

  • Home
  • দেশ
  • বর্তমানে ঐতিহাসিক অর্জন ও সিদ্ধান্তের সাক্ষী হচ্ছে ভারত : প্রধানমন্ত্রী মোদী
Image

বর্তমানে ঐতিহাসিক অর্জন ও সিদ্ধান্তের সাক্ষী হচ্ছে ভারত : প্রধানমন্ত্রী মোদী


নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (হি.স.): রোজগার মেলা কর্মসূচির অধীনে প্রায় ৫১ হাজার চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে বিভিন্ন স্থানে মঙ্গলবার রোজগার মেলা অনুষ্ঠিত হয়, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রোজগার মেলায় অংশ নেন প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিভিন্ন দফতরে এই নিয়োগ হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, “আজকের রোজগার মেলায় নিয়োগপত্র প্রাপ্ত সমস্ত প্রার্থীদের অনেক অনেক অভিনন্দন। আপনারা সবাই কঠোর পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “বর্তমানে আমাদের দেশ ঐতিহাসিক অর্জন ও সিদ্ধান্তের সাক্ষী হচ্ছে। মাত্র কয়েকদিন আগেই দেশের অর্ধেক জনসংখ্যা নারী শক্তি বন্দন অধিনয়মের আকারে প্রবল শক্তি পেয়েছে। ৩০ বছর ধরে অমীমাংসিত মহিলাদের সংরক্ষণের ইস্যুটি এখন রেকর্ড ভোটে উভয় কক্ষে পাস হয়েছে। দেশের নতুন সংসদের প্রথম অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে দেশের নতুন ভবিষ্যৎ শুরু হয়েছে নতুন সংসদে।”

প্রধানমন্ত্রীর কথায়, “২০৪৭ সালের মধ্যে একটি উন্নত ভারত হওয়ার সংকল্প নিয়েছে ভারত। আগামী কয়েক বছরে আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছি। এই সময়ের মধ্যে, প্রতিটি সরকারি কর্মচারী এক বিশাল ভূমিকা পালন করতে যাচ্ছে। আপনাদের সর্বদা নাগরিক সর্বাগ্রে চেতনা নিয়ে কাজ করতে হবে। আপনারা এমন একটি প্রজন্মের অংশ যা প্রযুক্তির সঙ্গে বেড়ে উঠেছে।” প্রধানমন্ত্রী বলেছেন, “আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন নতুন ভারত এখন কী বিস্ময় করছে। এটা সেই ভারত, যে দেশ কয়েকদিন আগে চাঁদে তেরঙা উত্তোলন করেছে। এই নতুন ভারতের স্বপ্ন অনেক উঁচু।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top