News Flash

Image

ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (হি স)। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিরোধীদের সভাই হোক, কিংবা চাকরি প্রার্থীদের প্রতিবাদের মিছিল, সরকারে যেই রাজনৈতিক দলই থাকুক না কেন, এছবি নতুন নয়। আর এবার গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল নিয়েও ‘আপত্তি’-র পাঁচিল খাড়া করলেও আদতে ধোপে টিকল না। কার্যতই গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল নিয়ে আদালতে ধাক্কা রাজ্য সরকারের।

রাজ্যের তরফে দায়ের করা রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ। রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের মিছিল পূর্বনির্ধারিত রুটেই হবে, জানাল কলকাতা হাইকোর্ট।

মঙ্গলবার গত ২০ সেপ্টেম্বরের রায়ই বহাল রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত। শান্তিপূর্ণ মিছিলের দায়িত্ব আয়োজক এবং পুলিশ দুপক্ষেরই, জানাল আদালত। ‘থিয়েটার রোড এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে শুরু হবে মিছিল। নিজাম প্যালেসের সামনে দিয়ে রবীন্দ্রসদন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড হয়ে হাজরা মোড়ে শেষ হবে মিছিল।

আগামী ২৭ সেপ্টেম্বর দুপুর ১টায় হবে মিছিল। রাজ্য সরকার যে স্কুলগুলি কথা উল্লেখ করেছে সেগুলি কোনওটিই ক্যামাক স্ট্রিটের ওপরে নয়’, কোনও বিক্ষোভ সমাবেশ নয়, মিছিল করে চলে যাবে, আপত্তি কোথায়, প্রশ্ন আদালতের।

রাজ্য সওয়াল করে ‘ট্রাফিক জ্যাম হবে’।

বিচারপতি মন্তব্য করেন, ‘রাজ্য এনিয়ে কথা বললে বিপদ বাড়বে, মামলাকারীরা ২১ জুলাইয়ের কথা বলবে।’ স্কুলের কথা ভাবলে ২১ জুলাই শহর স্তব্ধ করে দিত না, সওয়াল মামলাকারির আইনজীবীর।

Releated Posts

জ্যোতিবা ফুলেকে শ্রদ্ধা মায়াবতীর, সামাজিক সংস্কার ও শিক্ষায় তাঁর অবদান স্মরণ

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। তিনি…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডির হানা

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটে প্রচারে তুঙ্গে উত্তাপ, আজ রাজ্যে মোদী-শাহের ৩টি করে সভা, মমতার ৪টি

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন দু’দফা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজ্যের রাজনৈতিক প্রচারে তুঙ্গে উত্তাপ। এদিন…

ByByNews Desk Apr 11, 2026

২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় চার্জশিট দাখিল সিবিআই-এর

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): প্রায় ২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় শিলিগুড়ির এক অভিযুক্ত ও তার প্রতিষ্ঠানের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top