News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে তারকব্রহ্ম কীর্তনীয়া শিল্পী সমিতির রাজ্যব্যাপী সম্মেলন অনুষ্ঠিত
Image

ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে তারকব্রহ্ম কীর্তনীয়া শিল্পী সমিতির রাজ্যব্যাপী সম্মেলন অনুষ্ঠিত

আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। ২৫ সেপ্টেম্বর ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতিভবনে তারকব্রহ্ম কীর্তনীয়া শিল্পী সমিতির রাজ্যব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, তারকব্রহ্ম কীর্তনীয়া শিল্পী সমিতির রাজ্য সভাপতি নিতাই দে এবং রাজ্য সম্পাদক বিমল নাথ সহ সমগ্র রাজ্য থেকে আশা তারকব্রহ্ম কীর্তনীয়া শিল্পী সমিতির প্রতিনিধিগণ।

 এই সম্মেলনে সমিতির পক্ষ থেকে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কাছে তাদের দুইটি দাবি সনদ সহ একটি প্রতিলিপি তুলে দেওয়া হয়েছে। এই দাবী সনদে রয়েছে যেসব কীর্তনীয়ার বয়স ৫০ বছর বা তার ঊর্ধ্বে হয়ে গেছে তাদের পক্ষে এখন আর কীর্তন করে টাকা উপার্জন করা সম্ভব নয়। তাদেরকে আর্থিক সহায়তা হিসেবে মাসিক ভাতা দেওয়ার বন্দোবস্ত করা এবং সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে দুর্বল কীর্তনীয়াদের বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র প্রদান করা। মন্ত্রী টিংকু রায় বলেন এখনো সমাজে দুর্যোধন, দুঃসাশন, কংশ, জয়সন্ধ্য তারা নাম পাল্টে এখনো আমাদের সমাজে বিচরণ করে চলেছে। প্রতিদিন পত্র-পত্রিকা খুললেই দেখা যায় তাদের জানোয়ার সুলভ কার্যকলাপ। সামনেই দুর্গাপূজা তাই মাতৃদেবীর আরাধনায় সবাই ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু নিজেদের ঘরে নিজের জন্মদাত্রী মায়ের জন্য এক ফোটা জায়গা নেই। তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে ছেলেমেয়েরা নকল মায়ের পিছনে ভক্তি প্রণাম আর আনন্দ করতে ব্যস্ত। সরকারকে একটার পর একটা বৃদ্ধাশ্রম খুলতে হচ্ছে সেইসব অমানবিক মাতৃভক্তদের জন্য। জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস বলেন ইন্টারনেট খুললেই দেখা যায় আমেরিকা গ্রেট ব্রিটেন রাশিয়া জার্মান ফ্রান্স চিন। এই দেশগুলিতে হরিনাম ঘটা করে প্রচলিত হচ্ছে। এখন আমাদের দেশের সনাতন ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। কারণ মানুষ সনাতন ধর্মের মাধ্যমে শান্তি খুঁজে পাচ্ছে। 

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top