News Flash

  • Home
  • দেশ
  • ভোপালে প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বাস, আহত ৩৯ বিজেপি কর্মী
Image

ভোপালে প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বাস, আহত ৩৯ বিজেপি কর্মী

ভোপাল, ২৫ সেপ্টেম্বর (হি.স.) : প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে মধ্যপ্রদেশের খারগোন জেলায় দুর্ঘটনার কবলে পড়ল বাস। ঘটনায় আহত হয়েছেন ৩৯ বিজেপি কর্মী। রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে । দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার ভগবানপুরা থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মী বাসে উঠেছিলেন। ভোপালে আয়োজিত ‘কার্যকর্তা মহাকুম্ভ’ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। সেই অনুষ্ঠানে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষ্যে এই কর্মসূচি করেছে বিজেপি। এদিন সকালে সেখানে পৌঁছোনোর তাড়া ছিল তাঁদের। রাতের অন্ধকারে যাত্রাপথে ঘটে বিপত্তি। কাসরাওয়াড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত বিজেপি কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

ভাইরাল ‘ককরোচ জনতা পার্টি’ প্রচার নিয়ে জনস্বার্থ মামলায় নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতের মৌখিক পর্যবেক্ষণকে সোশ্যাল মিডিয়া প্রচার ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে বাণিজ্যিকভাবে ব্যবহার…

ByByNews Desk Aug 11, 2026

সংসদে আলোচনায় ‘পালিয়ে যাচ্ছেন’ রাহুল, এনডিএর অভিযোগ; পাল্টা জবাব কংগ্রেসের

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): জাতীয় রাজধানীতে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ নিয়ে বিরোধীদের দাবি করা আলোচনায় লোকসভার বিরোধী দলনেতা…

ByByNews Desk Aug 11, 2026

‘অপারেশন ভিস্তা ১.০’: ভিসার শর্ত লঙ্ঘন, দিল্লিতে গ্রেফতার ৭ বাংলাদেশি নাগরিক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন এবং নির্ধারিত সময়ের বেশি ভারতে অবস্থানের অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেফতার…

ByByNews Desk Aug 11, 2026

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top