News Flash

  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রী মোদীকে সাদর অভ্যর্থনা বারাণসীতে, ফুল ও শঙ্খধ্বনিতে অভ্যর্থনা
Image

প্রধানমন্ত্রী মোদীকে সাদর অভ্যর্থনা বারাণসীতে, ফুল ও শঙ্খধ্বনিতে অভ্যর্থনা

বারাণসী, ২৩ সেপ্টেম্বর (হি.স) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারাণসীতে কাশীর বাসিন্দারা ও বিজেপি কর্মীরা সাদর অভ্যর্থনা জানিয়েছেন। শনিবার ফুল, শঙ্খধ্বনি সহযোগে ও ঢোল পিটিয়ে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানিয়েছেন বিজেপি কর্মীরা ও কাশীর মানুষ। প্রধানমন্ত্রী জনসাধারণকে শুভেচ্ছা জানিয়ে গঞ্জারিতে বিধানসভা মঞ্চে পৌঁছন। শনিবার গঞ্জারিতে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এরপর জনসভায় ভাষণ দেবেন তিনি। জনপ্রিয় সব ক্রিকেটারদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা। প্রধানমন্ত্রী মোদী বারাণসীতে মোট ১,৫৬৫ কোটি টাকার প্রকল্প উপহার দেবেন। রুদ্রা কনভেনশন সেন্টারে সাংসদদের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে তাদের সম্মানিতও করারও কর্মসূচি রয়েছে শনিবার।

সাংসদরা প্রতিযোগিতা কাশী, ২০২৩ পোর্টালের উদ্বোধনও করবেন। নারীদের সংরক্ষণের জন্য আনা নারী শক্তি বন্দন আইন লোকসভা ও রাজ্যসভায় পাশ হওয়ার পর প্রথমবারের মতো তাদের সংসদীয় এলাকায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে নারীশক্তি। সম্পূর্নানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ৫ হাজারেরও বেশি মহিলার সঙ্গে আজ প্রধানমন্ত্রী বাক্যালাপ করবেন। বারাণসীতে প্রধানমন্ত্রীর ৬ ঘন্টা থাকার কর্মসূচি রয়েছে।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top