News Flash

  • Home
  • দেশ
  • ৩০ বছরে যা হয়নি, মোদীজির নেতৃত্বে তা সম্ভব হয়েছে : অনুরাগ ঠাকুর
Image

৩০ বছরে যা হয়নি, মোদীজির নেতৃত্বে তা সম্ভব হয়েছে : অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): বিগত ৩০ বছরে কেউ যা করে দেখাতে পারেনি, মোদীজির নেতৃত্বে তা সম্ভব হয়েছে। সংসদের উভয়কক্ষে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়া প্রসঙ্গে বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। সংসদের উভয়কক্ষেই পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল, বৃহস্পতিবার রাতে রাজ্যসভায় এই বিল পাশ হয়েছে। ‘নারী শক্তি বন্দন অধিনয়ম’ বিলের পক্ষে ভোট পড়ে ২১৪, বিপক্ষে শূন্য।

মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ায় খুশি ব্যক্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি শুক্রবার সকালে বলেছেন, “গত ৩০ বছরে কেউ যা করতে পারেনি, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সম্ভব হয়েছে। যা থমকে গিয়েছিল ও ধাক্কা খেয়েছিল, সেটাই এখন সঠিক দিশায় ও সঠিক পথে পৌঁছে গিয়েছে। মধ্যরাতে ইতিহাস তৈরি হয়েছে।”

Releated Posts

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026

ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক

রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top