News Flash

  • Home
  • দেশ
  • বিশ্বভারতী কর্তৃপক্ষের মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুদ্ধ হাইকোর্ট
Image

বিশ্বভারতী কর্তৃপক্ষের মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুদ্ধ হাইকোর্ট

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : বিশ্বভারতী নিয়ে আদালতে একাধিক মামলা হয়েছে। এর মধ্যেই আদালতের দ্বারস্থ হলেন বিশ্বভারতীয় জয়েন্ট রেজিস্ট্রার ও অ্যাক্টিং রেজিস্ট্রার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়ির সামনে বিক্ষোভ নিয়ে ছ’মাস পর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনা শান্তিনিকেতন থানার তলব পেয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই তলবের বিরোধিতা করেই আদালতের দ্বারস্থ হয় বিশ্বভারতী কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি ছিল। ১২ ডিসেম্বরের ঘটনা ১৯ এপ্রিল অভিযোগ হয়। এই মামলার শুনানিতে পুলিশের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সেনগুপ্ত। সাত মাস পর কেন বিশ্বভারতী কর্তৃপক্ষকে থানায় তলব করা হল, সেই নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি।

বিচারপতি জয় সেনগুপ্ত মামলার শুনানি চলাকালীন বলেন, ‘সাত মাস পর পুলিশ বুঝতে পারল যে এদের ভূমিকা রয়েছে। এই আশ্চর্য হওয়ার মতো বিষয়। এটা এফআইআর খারিজের আদর্শ মামলা।’ বিশ্বভারতী কর্তৃপক্ষের উদ্দেশে বিচারপতি বলেন, ‘মামলা খারিজের আবেদন করছেন না কেন? তাহলে তো পুলিশ তদন্তের জন্য ডাকার সুযোগই পেত না। তবে তদন্তে সহযোগিতা করার জন্য একবার অন্তত যেতেই পারেন।’

বিশ্বভারতীর আইনজীবী হাইকোর্টে বলেন, ‘শুধু এই একটা নয়, গত কয়েক মাসে এমন ১৪-১৫টা অভিযোগ করা হয়েছে। আসলে হেনস্থা করার জন্যই এইসব করা হয়েছে।’ সওয়ালের পর বিচারপতি জানতে চান, বিশ্বভারতী কর্তৃপক্ষ কী এফআইআর খারিজ চাইছেন? এই মামলায় আদালতের নির্দেশ, ‘আবেদনকারীরা অভিযুক্ত নন। তাঁদের সঙ্গে কথা বলার জন্য পুলিশকে আগে থেকে সময় নিয়ে তাঁদের অফিস বা অন্য কোনও জায়গায় গিয়ে দেখা করতে হবে। তবে তদন্তের নামে পুলিশ তাঁদের কোনওভাবেই হেনস্থা করবে না বলে মনে করে কোর্ট।’

Releated Posts

দিল্লিতে অবৈধ মদের ভাণ্ডারে পুলিশের হানা, ১৬ কার্টন হরিয়ানা-চিহ্নিত মদ উদ্ধার, গ্রেফতার এক

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): দিল্লির দক্ষিণ জেলার অ্যান্টি-নারকোটিক্স স্কোয়াডের অভিযানে সাঙ্গম বিহার এলাকা থেকে বিপুল পরিমাণ হরিয়ানায় বিক্রির…

ByByNews Desk Jul 28, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর জালিয়াতি মামলা: ‘সবটাই ভুয়ো’, তদন্তে সত্য সামনে আসবে: দিলীপ ঘোষ

নিউ টাউন, ২৮ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কথিত স্বাক্ষর জালিয়াতি মামলায় পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ…

ByByNews Desk Jul 28, 2026

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top