News Flash

  • Home
  • দেশ
  • সিআইডিকে পাঁচ লক্ষ টাকার জরিমানার নির্দেশ খারিজ করল আদালত
Image

সিআইডিকে পাঁচ লক্ষ টাকার জরিমানার নির্দেশ খারিজ করল আদালত

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমিতিতে ৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ মামলায় সিবিআই-ইডি তদন্তে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখল বিচারপতির সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। তবে সিআইডিকে পাঁচ লক্ষ টাকার জরিমানার নির্দেশ খারিজ করল আদালত।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে দেয়, কোনও জরিমানা দিতে হবে না সিআইডি-কে। সিআইডির বিরুদ্ধে করা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যও নির্দেশনামা থেকে অপসারিত করে ডিভিশন বেঞ্চ। তদন্ত বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যেভাবে আলিপুরদুয়ার সমবায় সমিতিতে ৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাতে বিস্মিত ছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলায় প্রাথমিকভাবে তদন্ত শুরু করে সিআইডি। কিন্তু তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন ওঠে। পরে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

সওয়াল জবাবের সময়ে সিবিআই আদালতে অভিযোগ করেন. এই মামলার তদন্ত সংক্রান্ত সমস্ত নথি সিআইডি সিবিআই-এর হাতে দেয়নি। ফলে তদন্ত করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাতে অত্যন্ত ক্ষুব্ধ হন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে সিআইডি। পাঁচ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ।বিচারপতি সে সময়ে বলেছিলেন, “আপনাদের নিয়ম অনুযায়ী পদক্ষেপ করুন। ” সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যায় রাজ্য।

Releated Posts

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

জোধপুরে বেআইনি মাদক তৈরির কারখানা ভেঙে দিল পুলিশ, ৩ কোটি টাকার ড্রাগ উদ্ধার

জয়পুর, ৩ এপ্রিল(আইএএনএস): বড়সড় সাফল্য পেল রাজস্থান পুলিশ। এজিটিএফ জোধপুরে একটি আবাসিক বাড়ির ছাদে চলা বেআইনি মাদক তৈরির…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top