News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের বিশদ হিসেব জানতে আরটিআই শুভেন্দুর
Image

মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের বিশদ হিসেব জানতে আরটিআই শুভেন্দুর

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে কত খরচ হল? তা জানার অধিকার রাজ্যের মানুষের আছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এবার আরটিআই করলেন তিনি।

মমতার বিদেশ সফর নিয়ে একাধিক প্রশ্নের উত্তর চেয়ে আরটিআই করেছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার এক্স মাধ্যমে পোস্ট করেছেন সেই আবেদনপত্র। তাঁর দাবি, ঋণে জর্জরিত রাজ্য, কোষাগারের টানাটানি অবস্থার মধ্যেও এত বিপুল খরচ কীভাবে করা হচ্ছে, তা জানা প্রয়োজন। রাজ্যের শিল্প ও বাণিজ্য দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর ও পর্যটন দফতরের কাছে তথ্য চেয়েছেন তিনি। ১২ সেপ্টেম্বর স্পেনের উদ্দেশে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন থেকে ফেরার পথে তিন দিন দুবাইতেও বৈঠক করার কথা রয়েছে তাঁর।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top