News Flash

  • Home
  • দিনের খবর
  • পার্থর বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট, অনুমোদিন দিল রাজভবন
Image

পার্থর বিরুদ্ধে সিবিআইয়ের চার্জশিট, অনুমোদিন দিল রাজভবন

কলকাতা, ২১ সেপ্টেম্বর (হি. স.) : অবশেষে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের চার্জশিটের অনুমোদন দিল রাজভবন। আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে অনুমোদনের বিষয়টি জানাল সিবিআই। তবে পার্থ চট্টোপাধ্যায় বাদে বাকি পাঁচ অভিযুক্তের চার্জশিটে সংশ্লিষ্ট দফতরের অনুমোদন পাওয়া যায়নি।

দেড় বছরেরও বেশি সময় ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে তোলপাড় বাংলা। আদালতের নির্দেশে তদন্তভার পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে নেমে একে একে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তালিকায় রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। গতবছর জুলাইয়ে তাঁকে গ্রেফতার করে ইডি। পরবর্তীতে সিবিআই-ও গ্রেফতার করে তাঁকে। তৈরি করা হয় চার্জশিট।

গ্রেফতারির সময় রাজ্যের মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়ম অনুযায়ী মন্ত্রী গ্রেফতার হলে চার্জশিটে রাজভবনের অনুমোদনের প্রয়োজন। কিন্তু সিবিআই চার্জশিট তৈরি করলেও তাতে রাজ্যপালের অনুমোদন মিলছিল না। ফলে তা গ্রহণ করছিল না আদালত। বৃহস্পতিবার আদালতে সিবিআই জানাল, অবশেষে অনুমোদন দিয়েছে রাজভবন। এবার আদালতের পরবর্তী যা পদক্ষেপ করার তা করতে পারে।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top