News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ব্যবসায়ী খুনের প্রতিবাদে মৌন মিছিল ও ডেপুটেশন মেলাঘরে 
Image

ব্যবসায়ী খুনের প্রতিবাদে মৌন মিছিল ও ডেপুটেশন মেলাঘরে 

আগরতলা , ২০ সেপ্টেম্বর: মেলাঘরে ব্যবসায়ী খুনের প্রতিবাদ ও নেশার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে মেলাঘর বাজার ব্যবসায়ীরা থানা ঘেরাও এবং ডেপুটেশন প্রদান করে বুধবার। এদিন বাজার বন্ধ রেখে নেশার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ব্যবসায়ীরা। এদিন মেলাঘর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ দেবনাথ এর নৃশংস হত্যার প্রতিবাদে এবং নেশা মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মৌন মিছিল এবং থানায় ডেপুটেশন প্রদান করা হয় মেলাঘর বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে।

বুধবার বাজার ব্যবসায়ীরা মেলাঘর বাজার থেকে এক মৌল মিছিল সংঘটিত করে মেলাঘর থানার সামনে এসে জড়ো হয়। সেখান থেকে সমিতির বিশেষ সদস্যরা পাঁচ দফা দাবিতে মেলাঘর থানায় ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশনে উল্লেখিত বিষয়গুলির মধ্যে রয়েছে মেলাঘর বাজারের বিভিন্ন চৌমুহনি বা দোকানগুলোতে নেশা সামগ্রী বিক্রি বন্ধ করা, নেশা কারবারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, বাজার এলাকাতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা প্রমুখ। প্রসঙ্গত, গত রবিবার প্রকাশ্য দিবালোকে নিজ দোকানেই খুন হয় মেলাঘর বাজারের ব্যবসায়ী বিশ্বজিৎ দেবনাথ। তাই এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়টিও মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মার নিকট তুলে ধরেছেন মেলাঘর বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। পুলিশ আধিকারিক আশ্বস্ত করেছেন বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে দেখা হবে এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

Releated Posts

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top