News Flash

  • Home
  • প্রধান খবর
  • ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে নির্বাচন করে মানুষের পঞ্চায়েত গড়ব : শুভেন্দু অধিকারী
Image

ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে নির্বাচন করে মানুষের পঞ্চায়েত গড়ব : শুভেন্দু অধিকারী

সিউড়ি, ১৯সেপ্টেম্বর (হি. স.) : “ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে নির্বাচন করে মানুষের পঞ্চায়েত গড়ব।” সিউড়িতে দলের পঞ্চায়েতিরাজ সম্মেলন থেকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আরও অভিযোগ, পুলিশ টাকার প্রলোভন দেখিয়ে বিজেপি নেতাদের তৃণমূলে যোগ দেওয়ার মধ্যস্থতা করছে। দলের নেতাকর্মীদের নিজের এলাকায় সংগঠন বাড়ানোর পরামর্শও দেন বিরোধী দলনেতা।

এদিন সিউড়ি ইণ্ডর স্টেডিয়ামে পঞ্চায়েতিরাজ সম্মেলন করে বিজেপি। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা প্রমুখ। সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আমরা যেদিন ক্ষমতা আসি ৬ মাসের মধ্যে নির্বাচন করিয়ে মানুষের পঞ্চায়েত গড়ব। তৃণমূলের চোর পঞ্চক, বিনাপ্রতিদ্বন্দ্বীতায়, ছাপ্পা মেরে, গণনায় কারচুপি করে জয়ী পঞ্চায়েত, বিডিও-আইসিদের দ্বারা নির্বাচিত তৃণমূলের চোর পঞ্চায়েত এরা পদত্যাগ করতে বাধ্য হবে। ৬ মাসের মধ্যে উপ-নির্বাচন করে আমরা মানুষের পঞ্চায়েত গড়ব।”

অর্থাৎ বিজেপি এরাজ্যে ক্ষমতায় এলে ৬ মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন করানোর হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর আরও অভিযোগ, “মমতা পুলিশ পৌঁছে গেছে বিজেপি নেতাদের কাছে। ১ কোটি করে টাকা দেব, তৃণমূলে চলে আসুন। আমার কাছে সব খবর আছে। তবে শুনে রাখুন তৃণমূল থাকবে না৷ যেদিন অনুব্রতর কাছে ভাইপো যাবে আর তৃণমূল থাকবে না। তৃণমূলের লোকেরাও শুনছে, এবার কার পালা।”
বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে কার্যত হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “নতুন বোতল পুরনো মদ৷ কেষ্ট গেছে, কাজল এসেছে। সায়গলের জায়গা নিয়েছে কাজলের ভাগ্নে বাপ্পা। পরিণতি কিন্তু একই হবে। যদি ভাবেন যা খুশি করব, সেই দিন চলে গিয়েছে।”

দলের নেতা-কর্মীদের আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলের বুথ স্তরের সংগঠন শক্তিশালী করার পরামর্শ দেন বিরোধী দলনেতা। এলাকায় তৃণমূলের দূর্নীতি খুঁজে, তা নিয়ে লড়াই করার ডাক দেন তিনি।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top