News Flash

  • Home
  • প্রধান খবর
  • গণেশ চতুর্থীতে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, দেশবাসীর সুখ ও সমৃদ্ধির কামনা উভয়ের
Image

গণেশ চতুর্থীতে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর, দেশবাসীর সুখ ও সমৃদ্ধির কামনা উভয়ের

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): গণেশ চতুর্থী উপলক্ষ্যে সমস্ত দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গণেশ চতুর্থীর পবিত্রক্ষণে সমস্ত দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। গণেশ চতুর্থীর শুভেচ্ছা-বার্তায় মঙ্গলবার সকালে এক্স মাধ্যমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন, “গণেশ চতুর্থীর পবিত্র পর্বে দেশ ও বিদেশে বসবাসরত সমস্ত ভারতীয়দের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! এই শুভ দিনে ভগবান শ্রী গণেশের জন্মোৎসব অত্যন্ত ভক্তি এবং উৎসাহের সঙ্গে পালিত হয়।”

গণেশ চতুর্থীর শুভেচ্ছা-বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, “সমগ্র দেশে আমার পরিবারের সদস্যদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা। বিঘ্নহর্তা-বিনায়কের পূজার সঙ্গে জড়িত এই পবিত্র উৎসব আপনাদের সকলের জীবনে সৌভাগ্য, সাফল্য ও সমৃদ্ধি বয়ে আনুক। গণপতি বাপ্পা মোরিয়া!”

Releated Posts

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top