News Flash

  • Home
  • দেশ
  • ইস্পাত কারখানা করার ঘোষণায় প্রশ্ন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞর
Image

ইস্পাত কারখানা করার ঘোষণায় প্রশ্ন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞর

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (হি. স.) : শালবনিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা করার ঘোষণায় প্রশ্ন তুললেন ডেলয়েট এবং প্রাইস ওয়াটারহাউস—দুই বিশ্বখ্যাত পরামর্শদান সংস্থার প্রাক্তন এম ডি তথা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রূপেন্দ্র নারায়ণ রায়।

শনিবার রূপেনবাবু এক্স হ্যান্ডেলে লিখেছেন, ”মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানার ঘোষণা করেছেন সৌরভ। তাঁর সাথে একজন নাম না জানা সঙ্গী রয়েছেন। হতে পারে গোয়েঙ্কা বা জিন্দাল বা আগরওয়ালা। কিন্তু কোনো স্প্যানিশ বিনিয়োগ বা সহযোগিতা নেই। আমি ভাবছি কেন মাদ্রিদে ঘোষণা করা হচ্ছে। স্প্যানিশ বিনিয়োগ কোথায়? মিলিয়ন ডলার প্রশ্ন: হ্যামবার্গারে গরুর মাংস কে?”

প্রসঙ্গত, শালবনিতে সাড়ে তিন হাজার কোটি টাকা বিনিয়োগ করে ইস্পাত কারখানা গড়তে চলেছেন সৌরভ গাঙ্গুলি। কাজ খুব দ্রুতই শুরু হবে। ক্রিকেট তারকা, ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি, বাঙালির দাদা সৌরভ গাঙ্গুলি শুক্রবার তাঁর ‘‌দাদাগিরি’‌ দেখালেন হোটেল ওয়েস্ট ইন মাদ্রিদের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের সভামঞ্চে।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top