News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেরলে আরও একজনের শরীরে মিলল নিপাহ ভাইরাস, মোট সংক্রমিত বেড়ে ৬
Image

কেরলে আরও একজনের শরীরে মিলল নিপাহ ভাইরাস, মোট সংক্রমিত বেড়ে ৬

কোঝিকোড়, ১৫ সেপ্টেম্বর (হি.স.): কেরলে আরও একজনের শরীরে মিলল নিপাহ ভাইরাসের হদিশ। এই নিয়ে দক্ষিণ ভারতের এই রাজ্যে নিপাহ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬। ৩৯ বছর বয়সী এই রোগী কোঝিকোড়ের একটি হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। শুক্রবার সকালে কেরলের স্বাস্থ্য মন্ত্রীর দফতর থেকে এই তথ্য জানানো হয়েছে।

২০১৮ সাল থেকে এই নিয়ে চতুর্থ বার। নিপাহ ভাইরাসের সংক্রমণের জেরে ফের আতঙ্ক কেরলে। সে রাজ্যের সরকার জানিয়েছে, আক্রান্তেরা সবাই কোঝিকোড় জেলার বাসিন্দা। ৩০ অগস্টের পর ওই জেলায় দু’জনের ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়েছে। সরকারের আশঙ্কা মৃতেরা নিপাহ ভাইরাস আক্রান্ত ছিলেন। সংক্রমণ ঠেকাতে কোঝিকোড়ের ৭টি গ্রামকে ‘কনটেনমেন্ট জ়োন’ ঘোষণা করেছে প্রশাসন। খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, মানবদেহের পাশাপাশি পশুপাখিদের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে নিপাহ ভাইরাস। ফলাহারী বাদুড় বা ‘ফ্রুট ব্যাটস’-এর মাধ্যমে মূলত এর সংক্রমণ ঘটে। আক্রান্তদের মধ্যে সাধারণত জ্বর, পেশির ব্যথা, মাথাধরা, ঝিমুনি এবং বমি বমি ভাবের উপসর্গ দেখা দেয়।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top