News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজারে স্বসহায়ক দলের সদস্য সদস্যাদের সঙ্গে মতবিনিময় সভা নেশামুক্ত পরিবার গঠনে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে : কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী
Image

শান্তিরবাজারে স্বসহায়ক দলের সদস্য সদস্যাদের সঙ্গে মতবিনিময় সভা নেশামুক্ত পরিবার গঠনে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে : কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী কৌশল কিশোর আজ শান্তিরবাজার মহকুমার মুকুট অডিটোরিয়ামে স্বসহায়ক দলের সদস্য সদস্যাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা সাজু ভাহিদ এ প্রমুখ। শান্তিরবাজার পুরপরিষদ এলাকার ১১১টি স্বসহায়ক দলের সদস্য সদস্যাগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বলেন, মহিলারা স্বনির্ভর হলে পরিবারও স্বনির্ভর হয়। পরিবার স্বনির্ভর হলে রাজ্য ও দেশ স্বনির্ভর হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত নির্মাণের ডাক দিয়েছেন। তাই মহিলাদের স্বশক্তিকরণের মাধ্যমে আত্মনির্ভর ভারত গড়ে তোলার দিশায় কাজ করছে বর্তমান রাজ্য সরকার। খেলনা, কুটির শিল্পের জিনিস তৈরি, পশুপালন, হাঁস, মোরগ পালন, মৌমাছি পালন, আচার তৈরি, মোমবাতি তৈরি ইত্যাদি নানা কর্মকান্ডের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করা হচ্ছে। শুধু তাই নয় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, শৌচালয় এমন কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত মহিলাদের নামে খোলা হচ্ছে। আত্মনির্ভর ভারত নির্মাণ করার কর্মযজ্ঞ চলছে। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী কৌশল কিশোর বলেন, নেশামুক্ত পরিবার গঠনে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক প্রমোদ রিয়াং। স্বাগত ভাষণ দেন মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য। এরপর কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী শান্তিরবাজারে একটি ভেন্ডিং জোন পরিদর্শন করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী কৌশল কিশোর আজ বিকালে মুকুট অডিটোরিয়ামে এলে স্বসহায়ক দলের সদস্য সদস্যারা তাকে কুটির শিল্প সামগ্রী দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন।

Releated Posts

১২ দফা দাবিতে তপশিলী জাতি কল্যাণে ডেপুটেশন প্রদান

আগরতলা, ১০ জুন ২০২৬: তপশিলী জাতি সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো…

ByByReshmi Debnath Jun 10, 2026

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jun 10, 2026

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top