News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের পঠনপাঠন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন এসএফআই- এর
Image

বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের পঠনপাঠন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন এসএফআই- এর

আগরতলা, ১২ সেপ্টেম্বর।। ছাত্র স্বার্থ সম্বলিত বিভিন্ন বিষয় নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল এসএফআই। বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন বিদ্যালয়গুলিতে পঠনপাঠন নিয়ে যে নির্দেশিকা জারী করা হয়েছে সিবিএসই- এর তরফে, তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। বিরোধী বিভিন্ন ছাত্র সংঘটনের পক্ষ থেকে এই নির্দেশিকা বাতিল করার দাবী উঠেছিল। নির্দেশিকায় ছিল বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে হবে। এই খবর ছড়িয়ে পরতেই বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের পাঠরত বিভিন্ন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা চিন্তায় পরে যায়। তাদের অভিমত, দীর্ঘদিন ধরে বাংলা মাধ্যমে পঠনপাঠন করার পরে হঠাৎ করে তারা ইংরেজি মাধ্যমে পরীক্ষায় বসতে পারবে না। যাকে কেন্দ্র করে বাম ছাত্র সংগঠন এস এফ আই, সি আই টি ইউ ডেপুটেশনও প্রদান করেছিল। তারপরে শিক্ষা দপ্তরের তরফে আরও একটি নির্দেশিকা জারী করা হয়। সেখানে উল্লেখ করা হয়, আগামী ২০২৬ থেকে ছাত্রছাত্রীদের ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিতে হবে। এবারে এই নির্দেশিকার বিরোধিতা করে মঙ্গলবার ডেপুটেশন প্রদান করে এস এফ আই। তারা পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে দাবী জানায়, এই নির্দেশিকা বাতিল করে ছাত্রছাত্রীরা বাংলা মাধ্যমেই পরীক্ষা যেন দিতে পারে তার ব্যবস্থা করতে হবে। বিদ্যাজ্যোতি বিদ্যালয় গুলিতে একেবারে নার্সারি বিভাগ থেকে ইংরেজিতে পঠনপাঠন শুরু করতে হবে। তার জন্য বিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করতে হবে। ছাত্রছাত্রীদের উপর অতিরিক্ত ফি কমাতে হবে। প্রয়োজনে ছাত্রছাত্রীদের ভর্তুকি দিতে হবে। এই দাবী গুলি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংঘটিত করা হবে বলে জনিয়েছেন এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব।

Releated Posts

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top