News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্ধিত হল জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের বেতন ভাতা
Image

বর্ধিত হল জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের বেতন ভাতা

আগরতলা, ১১ সেপ্টেম্বর।। বর্ধিত হল জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের বেতন ভাতা। সোমবার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু। তিনি জানিয়েছেন রাজ্যে নির্বাচনের আগে থেকেই জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের বেতন বৃদ্ধি করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছিল। কিন্তু নির্বাচনের জন্য এই বিষয়টি পিছিয়ে যায়। শেষ পর্যন্ত উপনির্বাচন শেষ হতেই গভর্নিং কমিটির মিটিং বসে এবং জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়।

বিস্তারিত বলতে গিয়ে স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু জানিয়েছেন জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মী এবং সরকারী কর্মীদের মধ্যে বেতনের একটি ফারাক রয়েছে। এটিকে কিভাবে কমিয়ে আনা যায় সেই কারনেই এই বেতন ভাতা বৃদ্ধি করার আবেদন করা হয়েছিল। তিনি এও জানান, জেলাভেদেও এই বেতনের অমিল ছিল। সব জেলার এনএইচএম কর্মীদের সমান বেতন ভাতা ছিলনা। এতদিন কর্মীদের মূল বেতনও অনেক কম ছিল বলে জানিয়েছেন তিনি। বিভিন্ন পুরানো এবং অভিজ্ঞ কর্মীরা যেন সমান বেতন পায় সেই হিসেবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু। তিনি আরও জানান সব থেকে কম যারা বেতন পেতেন সেটিও এখন বর্ধিত করা হয়েছে। এনএইচএম কর্মীদের মধ্যে সব থেকে কম যারা বেতন পেতেন তাদের মূল বেতন ছিল ৯৫০০ টাকা, সেটি বৃদ্ধি করে মূল বেতন করা হয়েছে ২০ হাজার টাকা। যারা ১০ বছরের বেশি সময় ধরে কাজ করছেন তাদের বেতন ছিল ২১২০ টাকা, সেটি বর্ধিত করে করা হয়েছে ৩২৬০৫ টাকা। ডেন্টাল সার্জেন যারা ছিলেন তাদের  মূল বেতন ভাতা ছিল ২০ হাজার টাকা, সেটি হয়েছে এখন ৩৫ হাজার টাকা। যাদের ১৫ বছরের কর্মদক্ষতা রয়েছে তাদের বর্তমান বেতন ছিল ৪৪১৩৩ টাকা, তারা বর্তমানে পাবেন ৭২৭৬২ টাকা। এছাড়াও অন্যান্য কর্মীদের দক্ষতা ও বিভাগের উপর নির্ভর করে বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে।

সরকারের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্য সচিব দেবাশীষ বসু। সরকারী কর্মচারী এবং জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদের বেতনের যে ফারাক ছিল সেটি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top