News Flash

  • Home
  • দেশ
  • এই জি-২০ সম্মেলন একটি মাইলফলক, তবে দীর্ঘ পথ যেতে হবে : সের্গেই ল্যাভরভ
Image

এই জি-২০ সম্মেলন একটি মাইলফলক, তবে দীর্ঘ পথ যেতে হবে : সের্গেই ল্যাভরভ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): ভারতের পৌরহিত্যে অষ্টাদশ জি-২০ শিখর সম্মেলনকে মাইলফলক আখ্যা দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একইসঙ্গে তিনি বলেছেন, দীর্ঘ পথ যেতে হবে আমাদের ।

রবিবার জি-২০ সম্মেলনের সমাপ্তির পর সাংবাদিকদের মুখোমুখি হন সের্গেই। তিনি বলেছেন, “আমি ভারতীয় সভাপতিত্বের সক্রিয় ভূমিকার কথাও উল্লেখ করতে চাই, ইতিহাসে প্রথমবার গ্লোবাল সাউথ থেকে জি-২০ দেশগুলিকে সত্যিকার অর্থে একত্রিত করা হয়েছে। আমাদের ব্রিকস অংশীদার- ব্রাজিল, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা বিশেষভাবে সক্রিয় এবং গ্লোবাল সাউথ দেশগুলি নিজেদের বৈধ স্বার্থ রক্ষার জন্য এই একত্রিত অবস্থানের জন্য ধন্যবাদ।”
রাশিয়ার বিদেশমন্ত্রী আরও বলেছেন, “আমরা আগামী বছর ব্রাজিলের সভাপতিত্ব থাকাকালীন এবং ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার সভাপতিত্বের সময় ইতিবাচক প্রবণতাগুলিকে শক্তিশালী করতে থাকব। আজ অধিবেশন সমাপ্তির সময়, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, তিনি নভেম্বরের শেষের দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরেকটি জি-২০ শীর্ষ সম্মেলন আহ্বান করবেন। আমরা আজ যে চুক্তিতে পৌঁছেছি সেগুলি বাস্তবায়ন পর্যালোচনা করার জন্য এটি আমাদের জন্য আরেকটি সুযোগ হবে।”

Releated Posts

দিল্লিতে সিজেপি-র আন্দোলনে যোগ দেবেন মমতা, তৃণমূলের নাম-প্রতীক নিয়ে লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়ার হুঁশিয়ারি

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Jul 21, 2026

নিট প্রশ্নফাঁস বিক্ষোভে পুলিশি লাঠিচার্জ: সরকারের নিঃশর্ত ক্ষমা দাবি রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২১ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় কেন্দ্র সরকারের তীব্র…

ByByNews Desk Jul 21, 2026

দাতিয়া উপনির্বাচন: বুথভিত্তিক প্রচারে জোর বিজেপির, ১৫টি প্রচারযানের সূচনা

দাতিয়া, ২১ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে প্রচারে গতি বাড়াল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মঙ্গলবার…

ByByNews Desk Jul 21, 2026

শহিদ দিবসের সমাবেশ ঘিরে বিজেপি ও রাজ্য সরকারের বিরুদ্ধে ‘নাশকতার’ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২১ জুলাই (আইএএনএস): শহিদ দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশকে ঘিরে বিজেপি ও রাজ্য সরকার পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করছে…

ByByNews Desk Jul 21, 2026
Scroll to Top