News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পেপার কোম্পানিতে আসামের এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার
Image

পেপার কোম্পানিতে আসামের এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৮ সেপ্টেম্বর।। এয়ারপোর্ট থানাধীন এক বেসরকারি পেপার কোম্পানিতে আসামের এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত শ্রমিকের বাড়ি আসামের কোকরাঝারে। গত সাত বছর ধরে কোম্পানিতে  কাজ করছেন ওই শ্রমিক। তবে শ্রমিকের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলে আসে এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশ ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে। কোম্পানিতে কর্মরত অপর এক শ্রমিক জানান গতকাল রাত আটটা নাগাদ পরেশ দাস নামে ঐ শ্রমিক ডিউটিতে আসেন। তিনি প্রতিদিন এই সেখানে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে কোম্পানির গেইটের ভেতর তালা বন্ধ দেখে ওই শ্রমিককে ডাকাডাকি শুরু হয়। তবে  কোন সাড়া পাওয়া যায়নি বলে জানায় ওপর শ্রমিক। গেট টপকে ভিতরে ঢুকে তার  মৃতদেহ পড়ে থাকতে দেখে তার সহকর্মী। তাতে রীতিমত আতঙ্কিত হয়ে পড়ে অপর ওই শ্রমিক। সঙ্গে সঙ্গে বিষয়টি কোম্পানি কর্তৃপক্ষকে জানানো হয় এবং এয়ারপোর্ট থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। তবে কিভাবে এই শ্রমিকের মৃত্যু হয়েছে সে সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কোন তথ্য জানা যায়নি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কর্তব্যরত অবস্থায় শ্রমিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় রীতিমতো চাঞ্চলের সৃষ্টি হয়েছে। জানা গেছে অসমের কোকরাঝাড়ের ওই ব্যক্তি একাই এখানে থাকতেন। পরিবারের লোকজনরা কোকরাঝাড়ে  থাকেন। বিষয়টি পরিবারের লোকজনদের অবগত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজনরাও ছুটে আসছেন বলে জানা গেছে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top