News Flash

  • Home
  • প্রধান খবর
  • আরও একাধিক ক্ষেত্রে এক সঙ্গে কাজ করবে ভারত-বাংলাদেশ, অঙ্গীকার মোদী ও হাসিনার
Image

আরও একাধিক ক্ষেত্রে এক সঙ্গে কাজ করবে ভারত-বাংলাদেশ, অঙ্গীকার মোদী ও হাসিনার

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (হি. স.) জি-২০ শীর্ষ সম্মেলনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাজধানী দিল্লিতে নিজের বাসবভনে হাসিনার সঙ্গে বৈঠকে বসেন মোদী। এদিনের বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী দফতরের তরফে বলা হয়েছে, ‘নতুন-নতুন ক্ষেত্রে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার জন্য (বাংলাদেশের) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।  

শনিবার থেকে দিল্লিতে জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন শুরু হচ্ছে। যে বৈঠকের অতিথি হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সম্মেলন শুরুর আগে আজ দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিন দু’জনে একেবারে হাসিমুখে সাক্ষাৎ করেন। তারপর একাধিক আধিকারিকের উপরস্থিতিতে দু’জনে আলোচনা সারেন। হাজির ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ দু’দেশের একাধিক শীর্ষ আধিকারিকরা। এদিনের বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী দফতরের তরফে বলা হয়েছে, ‘নতুন-নতুন ক্ষেত্রে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার জন্য (বাংলাদেশের) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতির মতো একাধিক ক্ষেত্রে দু’দেশের বন্ধন আরও মজবুত করার বিষয়ে তাঁর একমত হয়েছেন। সেইসঙ্গে দু’দেশের মানুষের সম্পর্কের বন্ধনও মজবুত করার বিষয়ে একমত হয়েছেন তাঁরা।’

হাসিনার সফরে ভারত ও বাংলাদেশের যে তিনটি মউ স্বাক্ষরিত হবে, তা আগেই জানান বাংলাদেশের বিদেশমন্ত্রী আবদুল মোমেন। সাংস্কৃতিক বিনিময় ক্ষেত্রে মউ, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ও বাংলাদেশ ব্যাঙ্কের মধ্যে মউ (যাতে টাকা ও রুপির লেনদেন আরও সুগম হয়) এবং কৃষি গবেষণা ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা নিয়ে মউ স্বাক্ষর হবে।

Releated Posts

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top