News Flash

  • Home
  • দিনের খবর
  • মন্ত্রী বিধায়কদের ভাতা বাড়ানোর বিরোধিতায় এসইউসিআই(সি)
Image

মন্ত্রী বিধায়কদের ভাতা বাড়ানোর বিরোধিতায় এসইউসিআই(সি)


কলকাতা, ৭ সেপ্টেম্বর (হি. স.) : রাজ্যের মন্ত্রী বিধায়কদের ভাতা বাড়ানোর তীব্র বিরোধিতা করল এসইউসিআই(সি)।

দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, “যখন জিনিসপত্রের অগ্নিমূল্যের ফলে মানুষের প্রাণ ওষ্ঠাগত, সাধারণ মানুষের প্রকৃত উপার্জন কমছে, সরকার নিজেই বারবার অর্থ সংকটের কথা বলছে ও সেই অজুহাতে সরকারি কর্মচারী ও শিক্ষকদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে অস্বীকার করছে, বহু শূন্য পদে নিয়োগ স্থগিত রয়েছে তখন মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিরোধী দলনেতা ও বিধায়কদের মাসিক বেতন চল্লিশ হাজার টাকা বৃদ্ধি করে ১২১০০০ টাকা থেকে ১৫০০০০ টাকায় পৌঁছে দেওয়া কোন জনস্বার্থের প্রতিফলন তা আমাদের বোধগম্য নয়৷ আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে এই ঘোষণা প্রত্যাহার করার দাবি করছি৷”

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top