News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাঁচ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত এক
Image

পাঁচ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত এক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: নেশার বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে ত্রিপুরা পুলিশ। তারপরও রাজ্যে নেশাসামগ্রী পাচার ও বিক্রয়  পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে পশ্চিম জেলার পুলিশ সুপার ডা. কিরণ কুমার ও নিশ্চিন্তপুর বিএসএফ ৪২ নং বিওপি যৌথভাবে এক বাড়িতে অভিযান চালিয়েছে। অভিযানে ৯০০ ইয়াবা ট্যাবলেট, ৬২ গ্রাম হেরোইন এবং খালি কৌটা সহ নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ।সাথে বাড়ির মালিককে আটক করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানাশ খবর আসে মধ্য চারিপাড়া এলাকার বাসিন্দা মিলন মিয়ার বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার ও নিশ্চিন্তপুর বিএসএফ ৪২ নং বিওপি যৌথ অভিযান চালিয়েছে। বাড়িতে তল্লাশি চালিয়ে ৬২ গ্রাম হেরোইন, ৯০০ ইয়াবা ট্যাবলেট, ৫০০০ খালি কৌটা সহ ৫ হাজার নগদ টাকা বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত নেশা সামগ্রীর বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার কিরণ কুমার।

ওই দিনের অভিযানে ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার, আমতলী থানার এসডিপিও আশীষ দাশগুপ্ত, ওসি রঞ্জিত দেবনাথ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। 

Releated Posts

ঝড়ে বিধ্বস্ত বিদ্যুৎ পরিকাঠামো, দুর্যোগেও ময়দানে নিগম কর্মীরা, তদারকিতে স্বয়ং মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৯ এপ্রিল : প্রকৃতির নির্মম আঘাতে বিপর্যস্ত গোটা রাজ্য। গত দুদিনের প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে শুধু…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

সরকারি হাসপাতালের প্রবেশপথে বেসরকারি সংস্থার বিজ্ঞাপন, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

ধর্মনগর, ২৯ এপ্রিল: ধর্মনগর জেলা হাসপাতালের প্রবেশপথে বেসরকারি স্বাস্থ্য সংস্থা ‘ঊনকোটি হসপিটাল’-এর বিজ্ঞাপন ব্যানার ঘিরে বুধবার চাঞ্চল্যের সৃষ্টি…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

জাতীয় সড়কের উপর ঝুলছে হাইভোল্টেজ তার, বিপজ্জনক অবস্থায় বিদ্যুতের খুঁটি, অল্পেতে রক্ষা ব্যবসায়ী

আগরতলা, ২৯ এপ্রিল ; বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ী জাতীয় সড়কের পাশে সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় চরম বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

ত্রিপুরায় টানা ৫ দিনের ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি

আগরতলা, ২৯ এপ্রিল : আগামী পাঁচ দিন জুড়ে ত্রিপুরার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top